নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ : Tnntv24

রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ : Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ : Tnntv24
রূপগঞ্জে তিন
মাদককারবারির আত্মসমর্পণ
Tnntv24.শফিকুল আলম ভুইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের বাড়িয়াছনি এলাকার তিন মাদক কারবারি ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার অঙ্গীকার করে থানায় আত্মসমর্পণ করেছেন। ১৩মার্চ শুক্রবার দুপুরে তারা রূপগঞ্জ থানায় এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। পরে পুলিশ তাদের কাছ থেকে লিখিত মুচলেকা নিয়ে স্থানীয় যুবদল নেতাদের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করে।
পুলিশ জানায়, আত্মসমর্পণকারী তিনজন হলেন রূপগঞ্জ ইউনিয়নের বাড়িয়াছনি এলাকার মিন্নত আলী বেপারী, জাঙ্গীর আলম ও কাঞ্চন সরকার। তারা রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রাশেদুুুুল আলম বাবুর মাধ্যমে থানায় এসে আত্মসমর্পণ করেন। তারা ভবিষ্যতে আর মাদক ব্যবসার সঙ্গে জড়িত হবে না মর্মে অঙ্গীকার করেন।
রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত রূপগঞ্জ গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। এসব অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করা হচ্ছে। পাশাপাশি মাদক কারবারি ও সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। চলমান অভিযানের ধারাবাহিকতায় ওই তিনজন মাদক কারবারি স্বেচ্ছায় থানায় এসে আত্মসমর্পণ করেছেন। মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ভবিষ্যতে তারা আবার মাদক ব্যবসার সঙ্গে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর পক্ষে প্রত্যেককে একটি করে জায়নামাজ, তসবিহ ও টুপি উপহার দিয়েছেন। মাদক ব্যবসা ছেড়ে কেউ চাকরি করতে চাইলে কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে বলে তিনি জানিয়েছেন।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে এমন উদ্যোগকে উৎসাহিত করা হবে এবং যারা অপরাধ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান তাদের সহযোগিতা করা হবে।
পরে রূপগঞ্জ থানার ওসি তাদের হাতে তসবিহ, জায়নামাজ ও টুপি তুলে দেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!