ঈদে ঘরমুখো মানুষের মহাসড়কে যাত্রা
নির্বিঘ্ন করতে মাঠে থাকবে র্যাব-১১
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
ঈদে ঘরমুখো মানুষের মহাসড়কে যাত্রা নির্বিঘ্ন করতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন -র্যাব-১১ মাঠে থাকবে বলে জানিয়েছেন কমান্ডিং অফিসার (সিও) লেঃ কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন।
তিনি বলেছেন, ঈদে ঘরমুখো মানুষের চলাচল সহজ ও নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে র্যাব-১১। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ককের ৮টি পয়েন্টে পেট্রোল টিম কাজ করছে। শুধু তাই নয়, গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্টও বসানো হয়েছে। যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হচ্ছে।
বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এক প্রেস ব্রিফিং এ তিনি এসব কথা বলেন। এসময় র্যাব-১১ এর উপঅধিনায়ক লেঃ কমান্ডার নাঈম উল হকসহ ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে র্যাবের অধিনায়ক মহাসড়কের কাঁচপুরের একটি চেকপোস্ট পরিদর্শন করেন। এসময় তিনি বাসচালক ও যাত্রীদের সঙ্গে কথা বলেন। এবং খোঁজখবর নেন।








