নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক শীতলক্ষ্যায় নিখোঁজ।Tnntv24
সেলিম ওসমান সন্ত্রাসী,বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। Tnntv24
Next
Prev

সোনারগাঁয়ে যৌতুকের জন্য স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ: Tnntv24

সোনারগাঁয়ে যৌতুকের জন্য স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ: Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সোনারগাঁয়ে যৌতুকের জন্য স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ: Tnntv24

সোনারগাঁয়ে যৌতুকের জন্য স্ত্রীকে শ্বাসরোধ
করে হত্যার অভিযোগ

Tnntv24.সোনারগাঁও প্রতিনিধি,নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যৌতুকের টাকা না পেয়ে ফারহানা (২৬) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর
বিরুদ্ধে। রবিবার (২২ মার্চ) সকালে উপজেলার সাতভাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফারহানা কুমিল্লার মেঘনা থানার নলছটি গ্রামের কালাচাঁন মিয়ার মেয়ে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ফারহানার স্বামী
সাগরকে প্রধান আসামি করে তিন জনের নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। বাকি অভিযুক্তরা হলেন, সাগরের ছোট ভাই
সাব্বির (২৪) মা পারভীন (৪৫)।

নিহতের ছোট বোন তাঞ্জিনা জানান, আমার দুলাভাই সাগর প্রায়ই যৌতুকের জন্য আমার বোনকে মারধর করতেন। কয়েক মাস আগে বিদেশে

যাওয়ার জন্য দুলাভাইকে চার লক্ষ টাকা যৌতুক দেয়া হয়েছিল। ওই টাকায় বিদেশ গিয়ে তিনি কয়েকমাস পর পুনরায় দেশে ফিরে আসে এবং
আবারো যৌতুক দাবি করেন। এ নিয়ে গতকাল রাতে তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। এরপর আজ সকালে ফারহানাকে ঘরের মেঝেতে মৃত অবস্থায় নিচে পড়ে
থাকতে দেখা যায়।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহিবুল্লাহ বলেন, এটি হত্যা নাকি
আত্মহত্যা তা নিশ্চিত হতে মরদেহ নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই প্রকৃত ঘটনা জানা যাবে।
আমরা তদন্ত চলমান রেখেছি।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!