নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

বান্দরবান ভ্রমণে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় রূপগঞ্জের ব্যবসায়ীর মৃত্যু:Tnntv24

বান্দরবান ভ্রমণে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় রূপগঞ্জের ব্যবসায়ীর মৃত্যু:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বান্দরবান ভ্রমণে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় রূপগঞ্জের ব্যবসায়ীর মৃত্যু:Tnntv24
বান্দরবান ভ্রমণে বেরিয়ে সড়ক দুর্ঘটনায়
 রূপগঞ্জের ব্যবসায়ীর মৃত্যু
Tnntv24.শফিকুল আলম ভুইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার এক ব্যবসায়ী বন্ধুদের সঙ্গে বান্দরবান ভ্রমণে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহতের নাম মোঃ আখতার হোসেন (৩৫)তার পরিবারে নিহত আখতার হোসেন  তার স্ত্রী ও তিন সন্তানের মধ্যে দুই মেয়ে এক ছেলে আছে বলে জানা যায়। তিনি রূপগঞ্জের স্থানীয় বাসিন্দা এবং মৃত মোমেন সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ আখতার হোসেন রূপগঞ্জ এলাকায় আর এফএল কোম্পানির সামনে একটি চায়ের স্টল পরিচালনা করতেন। এই ঈদুল ফিতরের ছুটিতে আরএফএল কোম্পানি বন্ধ থাকায় এবং আশপাশের অধিকাংশ মানুষ নিজ নিজ বাড়িতে চলে যাওয়ায় তিনি অবসর সময় কাটাতে বন্ধুদের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করেন।
ঈদের দ্বিতীয় দিন (২২) মার্চ রোববার  রাত  ১০টার দিকে তিনি তার তিন বন্ধুসহ মোট চারজন মোটরসাইকেলে করে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেন। প্রত্যেকে আলাদা মোটরসাইকেল নিয়ে যাত্রা শুরু করেন। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় কুমিল্লার কোটবাড়ি সড়কে আনুমানিক রাত আড়াইটার দিকে তাদের বহরে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দেয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ট্রাকের ধাক্কায় মোঃ আখতার হোসেন তার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা আরেকটি যানবাহন তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর কুমিল্লা কোটবাড়ি সড়কের দায়িত্বরত সার্জেন্ট বিষয়টি রূপগঞ্জ থানায় অবহিত করেন এবং ঘটনাস্থলের ছবি প্রেরণ করেন। খবর পেয়ে রূপগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর তাৎক্ষণিকভাবে নিহতের নিজ বাড়ি সরকারপাড়া এলাকায় উপস্থিত হয়ে পরিবারের সদস্যদের দুর্ঘটনার খবর জানান।
এ মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
এ বিষয়ে আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!