রূপগঞ্জে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে ৯ মাসের শিশুকে অপহরণ।।
এক নারীসহ দুজনকে আটক
Tnntv24.শফিকুল আলম ভুইঁয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাওনা টাকা আদায়কে কেন্দ্রকরে ৯ মাসের শিশু অপহরণ। এক নারীসহ দুজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রায় ছয় মাস আগে কাঞ্চন কৃষ্ণনগর এলাকার জলিল মিয়া একই এলাকার আশরাফুলের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেন। এর মধ্যে দুই মাস আগে ২৫ হাজার টাকা পরিশোধ করলেও বাকি টাকা দিতে দেরি করছিলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
গত বৃহস্পতিবার (২৬) মার্চ দুপুরে সোনিয়া ও আশরাফুল মিলে জলিল মিয়ার ৯ মাস বয়সী শিশুসন্তান ওয়াসিককে তার নানার বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। পরে বিকেলে রূপগঞ্জের বাগবেড় সিটি মার্কেটের একটি বিকাশ নম্বরে বাকি ২৫ হাজার টাকা পাঠাতে বলা হয়। টাকা না দিলে শিশুটিকে ফেরত দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।
বিকাশের দোকানদার বিষয়টি সন্দেহজনক মনে করে স্থানীয়দের জানালে তারা সোনিয়াকে আটক করে গণধোলাই দেয়। এ সময় আশরাফুল কৌশলে পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোনিয়াকে হেফাজতে নেয় এবং শিশুটিকে তার,বাবা-মায়ের কাছে পৌঁছে দেয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, পাওনা টাকাকে কেন্দ্র করে এ অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুটির মা ঝর্ণা বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।








