নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল : Tnntv24

রূপগঞ্জে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল : Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল : Tnntv24
রূপগঞ্জে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে
 বিক্ষোভ  মিছিল 
Tnntv24.শফিকুল আলম ভুইঁয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন গোলাকান্দাইল ইউনিয়নের সর্বস্তরের জনগণ। ২৭ মার্চ শুক্রবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল বাস স্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল মতিন। এ সময় বক্তব্য রাখেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সিনিয়র সহসভাপতি রজব আলী ফকির,  সহসভাপতি শাহিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মিয়া,  চন্দন ফকির,  যুগ্ম সম্পাদক রেজাউল করিম,  গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া, সাধারণ সম্পাদক ওমর হোসেন,  ছাত্রদল নেতা রাকিব হাসান, অন্তর দাস, ইউনিয়ন সেচ্ছাসেবক দল নেতা ইলিয়াস মিয়া, বিনয় চন্দ্র ঘোষ, বিএনপি নেতা অলি ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন – রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের কোথাও মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্য চলবেনা। কেউ মাদকের সাথে জড়িত থাকলে কোনো ছাড় দেয়া হবে না। প্রয়োজনে মাদক কারবারিদের আটক করে পুলিশে সোপর্দ সহ এলাকা থেকে উচ্ছেদ করা হবে।
বক্তারা আরও বলেন- নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় রূপগঞ্জ থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ দূর করে ‘স্বপ্নের রূপগঞ্জ’ গড়ে তোলা হবে। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে গোলাকান্দাইল, সাওঘাট, পূর্বপাড়া, মধ্যপাড়া ও গোলাকান্দাইল উত্তরপাড়া প্রদক্ষিণ করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!