নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি  ॥ ৪০ লক্ষাধিক টাকার মাল লুট:Tnntv24

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি  ॥ ৪০ লক্ষাধিক টাকার মাল লুট:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি  ॥ ৪০ লক্ষাধিক টাকার মাল লুট:Tnntv24
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি  ॥
৪০ লক্ষাধিক টাকার মাল লুট
Tnntv24.শফিকুল আলম ভুইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর এলাকার ব্যবসায়ী মাছুম দেওয়ানের(৪৬) বাড়িতে গত ২৯মার্চ রবিবার রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকতরা নগদ ৩ লক্ষ ৬০ হাজার টাকা, ১৬ ভরি স্বর্ণালঙ্কার ও মোবাইলফোনসহ ৪০লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় ।
পুলিশ জানায়, মুখোশ পরিহিত ১০/১২ সদস্যের একদল ডাকাত চাপাতি, চাইনিজ কুড়াল, ছুরি ও পিস্তলসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে বাড়ির নিচ তলার জানালার গ্রিল কেটে মাছুম দেওয়ানের বসতঘরে প্রবেশ করে। মাছুম দেওয়ান ও তার স্ত্রী মিতু বেগমসহ(৩৫) তার পরিবারের সদস্যদের হাত-পা ও চোখ-মুখ বেঁধে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ডাকাতরা লুটপাট চালায়। ডাকাতরা আলমারি ভেঙ্গে ১৬ ভরি স্বর্ণালংকার, ৩লক্ষ ৬০হাজার টাকা, মোবাইল সেটসহ ৪০লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। একপর্যায়ে তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে ডাকাতরা পালিয়ে যায়। এ ব্যাপারে মাছুম দেওয়ান রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!