নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে বিধবার বসতবাড়িতে আগুন: দগ্ধ ছেলের মৃত্যু: Tnntv24

রূপগঞ্জে বিধবার বসতবাড়িতে আগুন: দগ্ধ ছেলের মৃত্যু: Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে বিধবার বসতবাড়িতে আগুন: দগ্ধ ছেলের মৃত্যু: Tnntv24

রূপগঞ্জে বিধবার বসতবাড়িতে

আগুন: দগ্ধ ছেলের মৃত্যু

Tnntv24.শফিকুল আলম ভুইয়া নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বিধবা নারীর বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে আনোয়ার হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আনোয়ার হোসেন উপজেলার তারাব পৌরসভার বরপা  এলাকার মৃত রুহুল আমিনের ছেলে। তিনি মিতালি পরিবহনে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ভোর ৫টার দিকে বরপা এলাকায় আনোয়ারদের বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে বিধবা মনোয়ারা বেগমের বসতবাড়ি ও ঘরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ঘর থেকে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে আনোয়ার হোসেনের শরীরের অধিকাংশ মারাত্মকভাবে দগ্ধ হয়। তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে আগুনের লেলিহান শিখায় ঘরবাড়ির পাশাপাশি পরিবারের শেষ সম্বলটুকুও হারিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছেন বিধবা মনোয়ারা বেগম।

এদিকে, বুধবার  বরপা কেন্দ্রীয় কবরস্থানে জানাজা শেষে আনোয়ার হোসেনের মরদেহ সামাজিক কবরস্থানে

দাফন করা হয়েছে। এক মাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে পরিবারে এখন শোকের মাতম চলছে। স্থানীয়রা এই অসহায় পরিবারের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।”

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!