নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

এনসিসির ডেট লাইন ১৩ এপ্রিল:হকার উচ্ছেদ অভিযান শুরু হবে।Tnntv24

এনসিসির ডেট লাইন ১৩ এপ্রিল:হকার উচ্ছেদ অভিযান শুরু হবে।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
এনসিসির ডেট লাইন ১৩ এপ্রিল:হকার উচ্ছেদ অভিযান শুরু হবে।Tnntv24

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ শহরের যানজট ও হকার সমস্যা নিরসনে ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান শুরু করতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি)।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে নগর ভবনে নগরীর বিভিন্ন ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এনসিসি প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এ ঘোষণা দেন। তিনি বলেন, শহরের যানজট ও ফুটপাত দখলমুক্ত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এই অভিযান চালানো হবে। চাষাড়া শহীদ মিনার এলাকা থেকে শুরু হয়ে অভিযান ধারাবাহিকভাবে চলবে।

প্রশাসক অ্যাড.সাখাওয়াত হোসেন খান বলেন, অতীতে সমন্বয়ের অভাবে সমস্যাগুলো স্থায়ীভাবে সমাধান হয়নি। এবার সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।

হকারদের বিষয়ে তিনি বলেন, প্রকৃত হকারদের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তবে গুরুত্বপূর্ণ সড়ক, বিশেষ করে বিবি রোড হকারমুক্ত রাখা হবে।

শহরের যানজট কমাতে অটোরিকশা নিয়ন্ত্রণেও নতুন পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। শহরের ভিতরে চলাচলকারী অটোরিকশার জন্য ভিন্ন রঙের ডিজিটাল নাম্বার প্লেট চালু করা হবে এবং শহরে অটো বা সিএনজি প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হবে।

সভায় উপস্থিত ছিলেন,সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম, বিকেএমইএ-র সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক গোলাম সারোয়ার সাঈদ, আহমেদুর রহমান তনু, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহেদ শাহিন, হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু ও সহসভাপতি আব্দুস সবুর খান সেন্টুসহ অন্যরা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!