নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর,১২ লক্ষাধিক টাকার মালামাল লুট,আহত-৪: Tnntv24

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর,১২ লক্ষাধিক টাকার মালামাল লুট,আহত-৪: Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর,১২ লক্ষাধিক টাকার  মালামাল লুট,আহত-৪: Tnntv24

Tnntv24.শফিকুল আলম ভুইঁয়া নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার ব্যবসায়ী শাহাদাত হোসেন আকাশের বাড়িতে ও তার গাড়ির গ্যারেজে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।গত ( ১৮এপ্রিল ) শনিবার রাতে পূর্বশত্রুতার জের ধরে ৪০/৪৫ সদস্যের একদল সন্ত্রাসী এ হামলা চালায়। রামদা, ছুরি, চাপাতি, চাইনিজ কুড়াল, লোহার রড, এসএস পাইপ, চাকু সহ অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হামলাকারীরা শাহাদাত হোসেন আকাশের গ্যারেজ ও বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। সন্ত্রাসীরা ব্যবসায়ী শাহাদাত হোসেন আকাশ (২৬), তার প্রতিবেশী সামিউল হোসেন (১৯) , রফিক মিয়া (২২) ও তার বড় বোন আলেয়া আক্তারকে (৩৫) কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ সময় হামলাকারীরা গাড়ির গ্যারেজে ও বসত বাড়িতে থাকা ১০টি অটোরিকশা, মোটরসাইকেল, সিসি ক্যামেরা, গাড়ির ব্যাটারি ও নগদ টাকা সহ ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে আকাশের বড় বোন আলেয়া আক্তার বাদী হয়ে ১১জনকে নামীয় ও অজ্ঞাত ৩০/৪০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচ এম সালাউদ্দিন বলেন, ব্যবসায়ী শাহাদাত হোসেন আকাশের বাড়িতে হামলার ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি । সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!