নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

কতিপয় বাম নেতারা নগরীর রাস্তা ও ফুটপাত আবারও অবৈধ দখলে দিতে দাবি তুলছে,সামাজিক ভাবে বয়কট করার কথা ভাবছে নগরবাসী। Tnntv24

কতিপয় বাম নেতারা নগরীর রাস্তা ও ফুটপাত আবারও অবৈধ দখলে দিতে দাবি তুলছে,সামাজিক ভাবে বয়কট করার কথা ভাবছে নগরবাসী। Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
কতিপয় বাম নেতারা নগরীর রাস্তা ও ফুটপাত আবারও অবৈধ দখলে দিতে দাবি তুলছে,সামাজিক ভাবে বয়কট করার কথা ভাবছে নগরবাসী। Tnntv24

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ শহরকে হকারমুক্ত করার সাহসী উদ্যোগ যখন সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়াচ্ছে, ঠিক তখনই ‘পুনর্বাসনের’ সাইনবোর্ড ব্যবহার করে একদল বাম নেতার উস্কানিমূলক কর্মকাণ্ডে চরম ক্ষুব্ধ হয়ে উঠেছেন সাধারণ নগরবাসী। সোমবার (২০ এপ্রিল) নগরভবনের সামনে হকারদের বিক্ষোভের নেপথ্যে থাকা কুশীলবদের বিচার দাবি করছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।

নগরবাসীর বড় একটি অংশের অভিযোগ, যারা আজ হকারদের অধিকারের কথা বলে রাজপথ দখল করছেন, তারা মূলত শহরের উন্নয়ন ও শৃঙ্খলাবিরোধী। সচেতন নাগরিকদের মতে, ২০১৮ সালে তৎকালীন মেয়রের ওপর হামলার সেই নৃশংস স্মৃতি আজও নারায়ণগঞ্জবাসী ভোলেনি। সেবারও হাফিজুল ইসলামের মতো বাম নেতারা হকারদের ঢাল হিসেবে ব্যবহার করে শহরকে অস্থিতিশীল করেছিলেন। আজ আবারও একই কায়দায় ইকবাল হোসেন ও অঞ্জন দাসদের মাঠে নামা দেখে সাধারণ মানুষের প্রশ্ন— “তারা কি সাধারণ মানুষের ভালো চায়, নাকি রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে কোনো অশুভ এজেন্ডা বাস্তবায়ন করতে চায়?”

চাষাঢ়ার মোড়ে যানজটে আটকে থাকা ক্ষুব্ধ এক ব্যাংক কর্মকর্তা বলেন, “আমরা কর দিয়ে রাস্তায় চলি, ফুটপাত দিয়ে হাঁটি। হকারদের কেন ফুটপাতে বসতে দিতে হবে? আর এই নেতারা যারা তাদের উস্কানি দিচ্ছে, তারা কি সাধারণ মানুষের এই সীমাহীন ভোগান্তি দেখে না? তাদের কি কোনো দায়বদ্ধতা নেই?”

বিশ্লেষকদের মতে, হকার উচ্ছেদ মানেই প্রতিদিনের বিপুল পরিমাণ ‘চাঁদাবাজি’র টাকা বন্ধ হয়ে যাওয়া। এই অবৈধ অর্থের ভাগ যেসব নেতার পকেটে যেত, তারাই এখন হকারদের বিভ্রান্ত করে রাস্তায় নামাচ্ছে। নগরবাসীর দাবি, অবিলম্বে এই উস্কানিদাতা ও চাঁদাবাজদের তালিকা করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক।

বিক্ষোভের কারণে সৃষ্ট যানজটে অতিষ্ঠ মানুষ বলছেন, জনস্বার্থ রক্ষায় প্রশাসনকে কোনো চাপে মাথা নত করা চলবে না। বি বি রোডসহ প্রধান সড়কগুলোকে স্থায়ীভাবে হকারমুক্ত রাখতে প্রয়োজনে আরও কঠোর হতে হবে।

শহরের সাধারণ ব্যবসায়ীরা বলছেন, “শহরটা আমাদের সবার। গুটিকয়েক উস্কানিদাতার কাছে পুরো নারায়ণগঞ্জকে জিম্মি হতে দেওয়া যাবে না। বামপন্থার নামে যারা অরাজকতা সৃষ্টি করছে, তাদের সামাজিকভাবে বয়কট করার সময় এসেছে।”

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!