নারায়ণগঞ্জ সোমবার | ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এক সময়ের দুর্দন্ড দাপটশালী  পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ-স্বরাষ্ট্রমন্ত্রী।Tnntv24
ত্বকী হত্যা মামলায় আজমেরী ওসমানের ড্রাইভার জামশেদের রিমান্ড।Tnntv24
স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ: নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের রান্নাঘরসহ হাসপাতাল  পরিষ্কার পরিচ্ছন্নতা না পেয়ে…!!!Tnntv24
পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী:Tnntv24
রূপগঞ্জে কারখানায় দূর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট:Tnntv24
নেদারল্যান্ড টিমকে ভালোবেসে নিজের রুমে বিভিন্ন জার্সি ও রং করাসহ মনের মত সাজিয়ে ভাইরাল নারায়ণগঞ্জের এক ফুটবল প্রেমিক।Tnntv24
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা:Tnntv24
রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর:Tnntv24
বন্দরে চাঁদা না পেয়ে গার্মেন্টস কর্মকর্তাকে কুপিয়ে রগ কাটল সন্ত্রাসীরা।Tnntv24
আগামীকাল শুক্রবার রূপগঞ্জে মেডিস্কয়ার হাসপাতালে  সকাল থেকে বিকেল পর্যন্ত  ফ্রি চিকিৎসা, বিভিন্ন পরীক্ষায় ৪০ % ছাড়:Tnntv24 
Next
Prev

রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভের সন্তান হত্যার অভিযোগ:Tnntv24

রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভের সন্তান হত্যার অভিযোগ:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভের  সন্তান হত্যার অভিযোগ:Tnntv24

Tnntv24.শফিকুল আলম ভুইয়া নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে বিথী আক্তার নামে এক গৃহবধূর পেটে লাথি মেরে গর্ভের সন্তান হত্যার অভিযোগ পাওয়া গেছে। সন্তান হত্যার বিচারের দাবিতে মৃত সন্তান কোলে নিয়ে বিথী আক্তার ও তার মা মাকসুদা আক্তার সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরে অবশেষে বুধবার (২২ এপ্রিল) রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

বিথী আক্তারের মা মাকুসাদা আক্তার বাদী হয়ে চার জনকে আসামি করে এ অভিযোগ দায়ের করেন। পুলিশ নবজাতক শিশুর মহদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছেন। গৃহবধূ বিথী আক্তার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৩নম্বর ওয়ার্ডের রমজান মিয়ার মেয়ে।

পুলিশ জানায়, রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৩নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাকসুদা আক্তার স্বপরিবারে ঢাকা জেলার ডেমরা থানার কাউয়াটঙ্গি এলাকার আরিফ হোসেনের ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। গত ১৬ এপ্রিল বিকেলে মাকসুদা আক্তার তার মেয়ে বিথী আক্তার ও জোসনা আক্তারকে সঙ্গে নিয়ে তার স্বামী রমজান মিয়ার পৈতৃক বাড়ি চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে আসেন। সেখানে তিনি দেখতে পান চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের নূর ইসলামের ছেলে আমির হোসেন (৩৫), মজিবুর রহমানের ছেলে বসির উদ্দিন (৩৫), আলী হোসেনের ছেলে নয়ন মিয়া (৩০) ও আব্দুল করিমের ছেলে আব্দুর রশিদ (৪০) তাদের বাড়ির উঠোনে বসে মাদক সেবন করছে। এসময় মাকসুদা আক্তার তাদেরকে সেখান থেকে চলে যেতে বলেন। তখন মাকসুদা আক্তারদের সঙ্গে মাদকাসক্তদের বাকবিতন্ডা শুরু হয়। তারা অশ্লীল ভাষায় মাকসুদা আক্তারদের গালিগালাজ করে। এসময় মাকসুদা আক্তার তাদের মাদক সেবন ও গালিগালাজের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন। মাদকাসক্তরা ক্ষিপ্ত হয়ে মাকসুদা আক্তারদের উপর হামলা চালায়। তাদের চুলের মুঠি ধরে টানাহেঁচড়া ও শ্লীলতাহানী করে।

একপর্যায়ে মাকসুদা আক্তারের গর্ভবর্তী মেয়ে বিথী আক্তার ও ছোট মেয়ে জোসনা আক্তারকেও এলোপাতাড়ি কিল, ঘুষি, টানাহেঁচড়া ও উপর্যুপরি লাথি মারে। গর্ভবতী বিথী আক্তার মাটিতে লুটে পড়ে। একপর্যায়ে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে মাদকাসক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গর্ভবতী বিথী আক্তারের শারিরীক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে ২২ এপ্রিল বুধবার বিথী আক্তার মৃত সন্তান প্রসব করেন।
এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, তলপেটে আঘাতজনিত কারণে অতিরিক্ত রক্তক্ষরণে বিথী আক্তারের গর্ভের ৫মাসের সন্তানের মৃত্যু হয়েছে।
এঘটনায় বিথী আক্তারে মা মাকসুদা আক্তার বাদী হয়ে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৩নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমির হোসেন (৩৫), বসির উদ্দিন (৩৫), নয়ন মিয়া (৩০) ও আব্দুর রশিদকে (৪০) আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বিথী আক্তারের পেটে লাথি মেরে গর্ভের সন্তান হত্যার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!