নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের শহীদ জিয়া হল পুননির্মাণের আবেদন প্রধানমন্ত্রীর কাছে-মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু এমপি।Tnntv24

নারায়ণগঞ্জের শহীদ জিয়া হল পুননির্মাণের আবেদন প্রধানমন্ত্রীর কাছে-মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু এমপি।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সম্মিলত চেষ্টায় নারায়ণগঞ্জ হবে “এ” ক্যাটাগরির শহর-এমপি দিপু।Tnntv24

নারায়ণগঞ্জের শহীদ জিয়া হল পুননির্মাণের আবেদন প্রধানমন্ত্রীর কাছে

-মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু এমপি

Tnntv24.অনলাইন ডেক্স:

নারায়ণগঞ্জের চাষাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী ‘শহীদ জিয়া হল’ পুনর্নির্মাণ করে আধুনিক কমপ্লেক্সে রূপান্তরের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

সম্প্রতি প্রধানমন্ত্রীর বরাবর দেওয়া এক লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, চাষাড়ায় অবস্থিত ‘শহীদ জিয়া হল’ কেবল একটি স্থাপনা নয়; এটি স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, জাতীয়তাবাদী আদর্শ ও সাংস্কৃতিক জাগরণের একটি গুরুত্বপূর্ণ স্মারক।

আবেদনে বলা হয়, ৬০.৬২ শতাংশ জমির ওপর ১৯৭৮ সালের ১০ মার্চ টাউন হলটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে ১৯৮১ সালের ১৯ জুলাই তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুস সাত্তার এটি ‘শহীদ জিয়া হল’ নামে নামকরণ করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া তার আবেদনে আরও উল্লেখ করেন, জমি-সংক্রান্ত জটিলতার কারণে একসময় দেওয়ানি মামলা দায়ের করা হয় এবং দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালতের রায়ে ‘শহীদ জিয়া হল’ নামটি বহাল থাকে।

বর্তমানে দীর্ঘদিন অব্যবহৃত থাকায় ভবনটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন। যেকোনো সময় এটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।

এমপি তার আবেদনে বলেন, ‘শহীদ জিয়া হল’ পুনর্নির্মাণ করে আধুনিক কমপ্লেক্সে রূপান্তর করা হলে নারায়ণগঞ্জবাসী একটি আধুনিক সাংস্কৃতিক ও বিনোদন কেন্দ্র পাবে। এতে নতুন প্রজন্ম ইতিহাস, সংস্কৃতি ও আদর্শের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবে এবং শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিককর্মীদের জন্য একটি স্থায়ী প্ল্যাটফর্ম তৈরি হবে।

এ প্রেক্ষিতে তিনি দ্রুত ‘শহীদ জিয়া হল’ পুনর্নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেছেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!