নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

বালু নদীর উপর কেওঢালা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন:Tnntv24

বালু নদীর উপর কেওঢালা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বালু নদীর উপর কেওঢালা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন:Tnntv24
বালু নদীর উপর কেওঢালা সেতুর
নির্মাণ কাজের উদ্বোধন
Tnntv24.শফিকুল আলম ভুইঁয়া নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা ও নারায়ণগঞ্জের সীমানাবর্তী রূপগঞ্জ উপজেলার ডেমরা-কামশাইর সড়কে বালু নদীর উপর কেওঢালা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার ( ২৬এপ্রিল) এ সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।
কায়েতপাড়া ইউনিয়নের কেওঢালা এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী মো: আহসানুজ্জামান, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, রূপগঞ্জ উপজেলা উপ-সহকারী প্রকৌশলী শফিউল আলম শ্যামল,নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন,  রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ-সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু,  রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ-সম্পাদক ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান খান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরনবী ভুঁইয়া,  বিএনপি নেতা নাছির উদ্দিন, আনোয়ার সাদাত সায়েম, হাজী সেলিম,  হাজী আব্দুর রশিদ, রূপগঞ্জ উপজেলা মহিলা দলের সাধারণ-সম্পাদক রোমানা আফরিন  প্রমুখ।
পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (প্রথম সংশোধিত) প্রকল্পের আওতায় ৯৭ কোটি ৬৩ লক্ষ ৭২ হাজার ৩২৬ দশমিক ৯৮ টাকা ব্যয়ে ৬২৫ দশমিক ৩৬ মিটার দৈর্ঘ্য ও ১২ মিটার প্রস্থ্যের এ সেতুটির কাজ করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান এসইএল-কেবিএল-ইউসিসি জেভি কোম্পানী। ২০২৭ সালের ২৮ এপ্রিল সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে নির্মিত এ সেতুর স্প্যানের সংখ্যা ২৩টি, পাইলের সংখ্যা ১৬৮টি, পিলারের সংখ্যা ২২টি, গার্ডারের সংখ্যা ৮৬টি। সেতুর এ্যাপ্রোচ সড়ক ৬২৫ দশমিক ৫৪৯ মিটার। সেতু নির্মাণে ৫ দশমিক ৯২৫৬ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।
পরে সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!