নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় ভোগান্তি ৪ দশকেও পুন: খনন হয়নি সরকারি খাল:Tnntv24

রূপগঞ্জে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় ভোগান্তি ৪ দশকেও পুন: খনন হয়নি সরকারি খাল:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় ভোগান্তি ৪ দশকেও পুন: খনন হয়নি সরকারি খাল:Tnntv24
রূপগঞ্জে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় ভোগান্তি
৪ দশকেও পুন: খনন হয়নি সরকারি খাল
Tnntv24.শফিকুল আলম ভূইয়া নিজস্ব প্রতিবেদকঃ
খাল আছে, নেই পানির স্বাভাবিক চলাচল। খালের উপর অবৈধ স্থাপনা, কলকারখানার বর্জ্য আর ময়লা আবর্জনায় প্রায় নিশ্চিহ্নের পথে সরকারি খাল। সামান্য বৃষ্টিতে পানি জমে বেড়িবাধেঁর ভেতরে সৃষ্টি হয় জলাবদ্ধতা। বছরের পর বছর এমন জলাবদ্ধতা ভোগান্তি থাকলেও খাল উদ্ধার, খাল খনন কিংবা পুনঃখননে নেই সরকারি উদ্যোগ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা ও ৩টি ইউনিয়ন ভুলতা, গোলাকান্দাইল ও মুড়াপাড়ার প্রায় ২০ গ্রামের বেড়িবাধেঁর ভেতরের এলাকায় দেখা যায় এমন দৃশ্য।
জানা যায়, ১৯৮১ সালে জাইকার সহায়তায় “নারায়ণগঞ্জ-নরসিংদী সেচ প্রকল্প ব্লক -১ এর আওতায় কাঞ্চন পৌরসভা, মুড়াপাড়া-গোলাকান্দাইল-ভুলতা ৩টি ইউনিয়নের প্রায় ২ হাজার একর জমি নিয়ে শীতলক্ষ্যার তীরে বেড়িবাধঁ নির্মাণ করা হয়। বেড়িবাধেঁর ভেতরে ছোট বড় মিলিয়ে প্রায় ১৫টি খাল খনন করা হয়। নির্মাণ করা হয় বানিয়াদী স্লুুইচগেইট। সেখানে বসানো হয় ৪টি সেচ পাম্প।
সরেজমিনে ঘুরে দেখা যায়, কাঞ্চন পৌরসভা,  মুড়াপাড়া, ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের ২০ গ্রামের প্রায় ২ হাজার একর কৃষি জমি রয়েছে। এ সকল এলাকার কোথাও ৬ মাস আবার কোথাও সারাবছরই কৃত্রিম জলাবদ্ধতা থাকে। তাতে শতকরা প্রায় ৭০ শতাংশ কৃষি জমিই অনাবাদি পড়ে থাকে। হাটাব বারৈপাড় এলাকায় কানি বিলের পিঠাগুড়ি অংশে খালের উপর বাগান বাড়ি নির্মাণ করায় বাধাঁপ্রাপ্ত হচ্ছে পানির স্বাভাবিক চলাচল। শীতলক্ষ্যা নদী থেকে টাটকির খাল, সুতালরির খাল, দাগিরমার খাল, কালাদী থেকে গোলাকান্দাইল পর্যন্ত ১৮০ ফিট এশিয়ান হাইওয়ে সংলগ্ন সরকারি খাল দখল হয়ে আছে সড়ক নির্মানাধীন ঠিকাদারী প্রতিষ্ঠানের দায়িত্বের অবহেলায়। এছাড়াও অবৈধভাবে সরকারি খালের উপর কালাদী, নলপাথর, কুশাবো এলাকায় গড়ে ওঠেছে একাধিক বালুর গদি, হান্ডিমার্কেট এলাকায় খালের উপরে গড়ে ওঠেছে সাবানের ফ্যাক্টরি, এনডিই রেডিমিক্স, ম্যাংসাং সার্ভিসিং সেন্টারসহ একাধিক শিল্প প্রতিষ্ঠান ও অর্ধশত বসতবাড়ি।
তাতে একদিকে পানি স্বাভাবিক চলাচল বাধাঁগ্রস্ত হচ্ছে, অন্যদিকে বালুর গদির শতশত টন পানিতে তলিয়ে যাচ্ছে কৃষি জমি। সামান্য বৃষ্টিতে সৃষ্টি হচ্ছে জলাশয় আর ভারী বর্ষণে রূপ নিচ্ছে জলাবদ্ধতা। ওই সমস্ত এলাকার মানুষের জীবন জীবিকাও বিপর্যয়ের মুখে পড়ছে। এছাড়াও কারখানার দূষিত বর্জ্য খোলা মাঠে ছেড়ে দেয়ায় পানিবাহিত রোগ জীবানু ছড়াচ্ছে এলাকার মানুষের মধ্যে।
হাটাব এলাকার শরীফ মিয়া জানান, বিভিন্ন সময় প্রশাসনের লোকজন আসে অভিযান পরিচালনার মাধ্যমে জরিমানা করে চলে যায়। কিন্তু খালগুলো নদীর সাথে সংযোগ করার ব্যবস্থা করে না।শত শত মাছের ঘের বা পুকুর পানিতে তলিয়ে লাখ লাখ টাকার মাছ ভেসে গেছে।
জলাবদ্ধতায় ভোগান্তিতে শ্যামল দাস বলেন, আগে বেড়িবাধেঁর ভেতরের পানি ছোট ছোট খালের মাধ্যমে বানিয়াদী খালে পড়তো, পরে বানিয়াদী সেচপাম্পের মাধ্যমে অতিরিক্ত পানি নিস্কাশন করে শীতলক্ষ্যা নদীতে ফেলা হতো। এখন খালের উপর অবৈধ স্থাপনা গড়ে ওঠায় পানি চলাচল বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
নরাবের টেক এলাকার সবুজ মিয়া বলেন, এশিয়ান হাইওয়ে (ঢাকা বাইপাস) বড় করার সময় ড্রেজার দিয়ে বালু ভরাট করায় রাস্তার পাশের খালটা ভরে গেছে, কোথাও কোথাও খালের উপরেই রাস্তা বানানো হইছে। এখন খাল না হলে জলাবদ্ধতা কমবে না।
নারায়ণগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুভ আহমেদ বলেন, খাল খননের বিষয়ে অবৈধ দখলদারদের বিরুদ্ধে খুব শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমরা বিভিন্ন সময় অভিযান পরিচালনা করেছি, উচ্ছ্বেদ করেছি। এ অভিযান চলমান পক্রিয়া।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু বলেন, প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসুচীর আওতায় জলাবদ্ধতা নিরসনে সরকারের কাছে তারাবো পৌরসভার তেতলাবো খাল, কাঞ্চন পৌরসভার উকিল বাড়ির খাল, মুড়াপাড়া-গোলাকান্দাইল এলাকার বানিয়াদী মোট ৩টি বড় খালের বিষয়ে মন্ত্রনালয়ে আবেদন পাঠানো হয়েছে, মন্ত্রনালয় থেকে বরাদ্দ পেলে খুব শিঘ্রই খালগুলো খনন করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!