নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে মাদক ব্যবসায়ীর আস্তানায় এলাকাবাসীর  হামলা ও উচ্ছেদ অভিযান:Tnntv24

রূপগঞ্জে মাদক ব্যবসায়ীর আস্তানায় এলাকাবাসীর  হামলা ও উচ্ছেদ অভিযান:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে মাদক ব্যবসায়ীর আস্তানায় এলাকাবাসীর  হামলা ও উচ্ছেদ অভিযান:Tnntv24
রূপগঞ্জে মাদক ব্যবসায়ীর আস্তানায় এলাকাবাসীর
 হামলা ও উচ্ছেদ অভিযান
Tnntv24.শফিকুল আলম ভুইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভার ৯নং ওয়ার্ড রসুলপুরে এলাকাবাসী রবিউল নামে এক মাদক ব্যবসায়ীর আস্তানায় হামলা ও উচ্ছেদ অভিযান করেছে। শুক্রবার(০১লা মে) রাত ০৮ ঘটিকার সময় এই উচ্ছেদ অভিযান করা হয়।
স্থানীয় এলাকাবাসী জানায়- তারাব পৌরসভার ৯নং ওয়ার্ড উত্তর যুবদল সভাপতি  রবিউল ও তার বাহিনী দীর্ঘদিন যাবৎ দলের নাম ও ক্ষমতার অপব্যবহার করে রসুলপুর, বরাব, কামালনগর, মুগরাকুল ও পবনকুল এলাকায় গড়ে তুলেছে মাদকের বিশাল নেটওয়ার্ক। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে প্রায় ডজন খানেক মাদকের মামলা আছে রবিউলের বিরুদ্ধে। রসুলপুর ইটখোলা মাঠের পাশে ইট বালুর গদির আড়ালে দীর্ঘদিন যাবৎ রবিউল ও তার বাহিনী রমরমা মাদকের ব্যবসা করে আসছে। মাদক ব্যবসা ছাড়াও তারা এলাকায় বিশাল কিশোর গ্যাং বাহিনী গড়ে তুলেছে, মাদক ব্যবসার পাশাপশি এলাকায় চাঁদাবাজি, ফিটিংবাজিসহ বিভিন্ন অপকর্ম করে আসছে রবিউল বাহিনী। এছাড়াও মামলা বানিজ্য , পুলিশ দিয়ে হয়রানী, অবৈধ গ্যাস সংযোগ দিয়ে অবৈধ টাকার মালিক বনে গেছে এই রবিউল।
রবিউল বাহিনীর অত্যাচারে দিশেহারা এলাকাবাসী। রবিউল বাহিনীর অপকর্ম ও অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রসুলপুরে অবস্থিত রবিউলের আস্তানায় উচ্ছেদ অভিযান চালায় এলাকাবাসী।
এলাকাবাসীর এই উচ্ছেদ অভিযানের কথা জানতে পেরে রবিউল ও তার সঙ্গীরা দ্রুত আস্তানা ছেড়ে পালিয়ে যায়, পরবর্তীতে উত্তেজিত জনতা শীর্ষ মাদক ব্যবসায়ী রবিউলের আস্তানায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এএইচএম সালাউদ্দিন বলেন, এখন পর্যন্ত থানায় কোন ধরনের অভিযোগ করা হয়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গহন করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!