নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল উচ্চ বিদ্যালয় পূনঃনামকরণের প্রস্তাব:Tnntv24

রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল উচ্চ বিদ্যালয় পূনঃনামকরণের প্রস্তাব:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল উচ্চ বিদ্যালয় পূনঃনামকরণের প্রস্তাব:Tnntv24
রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল উচ্চ বিদ্যালয়
পূনঃনামকরণের প্রস্তাব
Tnntv24.শফিকুল আলম ভুইঁয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অবস্থিত বীর প্রতিক গাজী উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয়টির পূর্বের নাম পুনর্বহাল করে ঐতিহ্যবাহী“ছাত্তার জুট মিলস উচ্চ বিদ্যালয়” নামকরণের প্রস্তাব করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৫ সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত রূপগঞ্জ উপজেলা পরিষদের সাধারণ সভায় বিষয়টি গুরুত্বসহকারে আলোচিত হয়। সভায় উপস্থিত জনপ্রতিনিধি, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সদস্যরা সর্বসম্মতিক্রমে বিদ্যালয়ের নাম পরিবর্তনের পক্ষে মত দেন। আলোচনায় এলাকার ইতিহাস, ঐতিহ্য এবং জনমতের প্রতিফলন ঘটাতে নাম পুনর্নির্ধারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় গৃহীত প্রস্তাব অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এ শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানানো এবং স্থানীয় শিল্প-ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষার্থে “ছাত্তার জুট মিলস উচ্চ বিদ্যালয়” নামটি সুপারিশ করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের পূর্বনাম “ছাওয়ার জুট মিলস মডেল উচ্চ বিদ্যালয়”-এর ঐতিহাসিক গুরুত্বও বিবেচনায় নেওয়া হচ্ছে।
এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন চাওয়া হয়েছে। পত্রে নাম পরিবর্তন সংক্রান্ত পরবর্তী কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়।
একই সঙ্গে বিষয়টি অবহিতকরণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট অনুলিপি প্রেরণ করা হয়েছে।
এদিকে স্থানীয় বাসিন্দা, প্রাক্তন শিক্ষার্থী ও সচেতন মহলের মতে, বিদ্যালয়ের নাম পরিবর্তনের এই উদ্যোগ এলাকার ইতিহাস, সংস্কৃতি ও আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে। তবে প্রস্তাবটি বাস্তবায়নের জন্য এখন জেলা প্রশাসকের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!