নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে ট্রাফিক ব্যবস্থাপনায় বিকেএমইএ ও চেম্বার অব কমার্স’কে “বিশেষ সম্মাননা” প্রদান। Tnntv24

নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে ট্রাফিক ব্যবস্থাপনায় বিকেএমইএ ও চেম্বার অব কমার্স’কে “বিশেষ সম্মাননা” প্রদান। Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে ট্রাফিক ব্যবস্থাপনায় বিকেএমইএ ও চেম্বার অব কমার্স’কে “বিশেষ সম্মাননা” প্রদান। Tnntv24

 

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে ট্রাফিক ব্যবস্থাপনায়

বিকেএমইএ ও চেম্বার অব কমার্স’কে “বিশেষ সম্মাননা” প্রদান।

নারায়ণগঞ্জ জেলায় ট্রাফিক ব্যবস্থাপনায় বিকেএমইএ ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর ভূমিকার স্বীকৃতি স্বরূপ নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে “বিশেষ সম্মাননা” প্রদান করেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ।

এই সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেম ।

এসময় নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের পাশাপাশি রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে সহযোগিতা করেছেন এমন ২২ জন স্বেচ্ছাসেবকদের সনদপত্র প্রদান করা হয়। আর প্রতিষ্ঠান হিসেবে বিকেএমইএ ও নারায়ণগঞ্জ জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু  এবং বিকেএমইএ এর সভাপতি মোঃ হাতেমকে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এছাড়া মোঃ মোরশেদ সারোয়ার (সোহেল), সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) বিকেএমইএ এবং আহমেদুর রহমান তনু, ডিরেক্টর, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ডিরেক্টর, উই আর ভলেন্টিয়ার’কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় বিকেএমইএ ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালকবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কমর্কর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!