নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দুই কর্মচারীকে
পিটিয়ে আহত করেছে বেপারোয়া হাকাররা
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দুই কর্মচারীকে পিটিয়ে আহত করেছে মারাত্নক আহত করেছে ফুটপাত দখল করে বসা
বেপারোয়া হাকাররা। এতে সিটি কর্পোরেশনের দুই কর্মচারী রুহুল আমিন ও জাহাঙ্গীর আহত হয়। সোমবার বিকেলে
নারায়ণগঞ্জের চাষাড় এলাকায় এই হামলা মারধরের ঘটনা ঘটে।
সিটি কর্পোরেশন ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কপোরেশন ফুটপাত ও রাস্তা দখল করে বসা হকারদের উচ্ছেদ করা হয়। সিটি কর্পোরেশনের প্রশাসক
ঘোষনা করেন হকারা রাস্তায় নয় তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে। হকার উচ্ছেদের দুদিন পর থেকেই হকারা ফুটপাত দখল করে আবার বসতে
শুরু করে। সিটি কর্পোরেশন ও পুলিশের চোখ ফাকিঁ দিয়ে বিকেল থেকে রাত পর্যন্ত বিচ্ছিন্ন ভাবে ফুটপাতে মানুষের চলাচল বিঘ্নি করে চোর পুলিশ খেলার মতো বসতে
থাকে। পুলিশ বা সিটি কর্পোরেশনের উচ্ছেদ টিম আসলে হকরার মালামাল নিয়ে দৌড়ে পালিয়ে যায়। সোমবার বিকেলে সিটি কর্পোরেশনের উচ্ছেদ টিমের সদস্যরা চাষঢ়া
লৎফা টাওয়ারের সামনে ফুটপাত দখল করে বসা হকাদের উচ্ছেদ করতে গেলে হকারা সন্ত্রাসী কায়দায় ঐক্যবদ্ধ হয়ে অর্ততিক ভাবে সিটি
কর্পোরেশনের কর্মচারীদের উপর হামলা চালিয়ে মারধর করে। এতে সিটি কর্পোরেশনের দুই কর্মচারী রুহল আমিন ও জাহাঙ্গীরকে বেধড়ক
মারধর করে আহত করে। আহত দুজনকে স্থাণীয় হাসপাতালে চিবিকৎসা দেয়া হয়েছে।
এ ব্যপারে নারায়ণগঞ্জ সিটি কর্পোশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, সিটি কর্পোরেশনের কর্মচারীদের
উপর হকারাদের হামলা ও মারধরের ঘটনা খুবই দু:খ জনক কাজ। নারায়ণগঞ্জবাসির চলাচলের স্বার্থে ফুটপাতের হকারদের উচ্ছেদ করা হয়েছে। তাদেরকে
আমরা বলেছে , নগরীর সুনিদৃষ্ট কোন জায়গায় পূর্ণবাসন করা হবে। এখন তাদের যদি সহ্য না হয়, তারা যদি সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা
হবে।








