নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের মাসদাইরে মাদক স্পটে র‍্যাব -১১ র তিন সদস্যকে কুপিয়েছে মাদক ব্যবসায়ীরা।Tnntv24

নারায়ণগঞ্জের মাসদাইরে মাদক স্পটে র‍্যাব -১১ র তিন সদস্যকে কুপিয়েছে মাদক ব্যবসায়ীরা।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জের মাসদাইরে মাদক স্পটে র‍্যাব -১১ র তিন সদস্যকে কুপিয়েছে মাদক ব্যবসায়ীরা।Tnntv24

 

নারায়ণগঞ্জের মাসদাইরে মাদক স্পটে র‌্যাব -১১ র

তিন সদস্যকে কুপিয়েছে মাদক ব্যবসায়ীরা

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মাসদাইর লিচুবাগ এলাকায় একটি মাদক স্পট চিহ্নিত করতে গেলে র‌্যাব-১১র গোয়েন্দা দলের তিন সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে মাদক ব্যবসায়ীরা। গুরুত্বর আহত এক সদস্যকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১১ সিও লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসন জানান, মঙ্গলবার র‌্যাব ১১ গোয়েন্দা দলের চার সদস্য ফতুল্লার মাসদাইর লিচুবাগ এলাকার চিহৃত একটি মাদক বিক্রির স্পটের সন্ধ্যান পেয়ে সিভিল ড্রেসে ওই এলাকায় যায়। ওই মাদক স্পটের খবরা খবর সংগ্রহ করে ফেরার পথে মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগিরা ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত ভাবে র‌্যাবের গোয়েন্দা দলের সদস্যদের উপর হামলা চালিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তিনজনকে আহত করে পালিয়ে যায়।

স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসাপাতালে নিয়ে যায়। আহতরা হলো এস আই নজিবুল, মাহি ও ইব্রাহিম। গুরুতর আহত এস আই নজিবুলকে ঢাকায় পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার জহিরুল ইসলাম জানান,আহতদের মধ্যে র‌্যাব সদস্য এস আই নজিবুল গুরুত্ব আহত হওয়ার কারণে ঢাকায় প্রেরন করা হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে ইব্রাহিমকে। আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!