নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক শীতলক্ষ্যায় নিখোঁজ।Tnntv24
সেলিম ওসমান সন্ত্রাসী,বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে স্কুলে ক্লাস চলাকালীন সময় খুলে পড়লো সিলিং ফ্যান, আহত ৫:Tnntv24

নারায়ণগঞ্জে স্কুলে ক্লাস চলাকালীন সময় খুলে পড়লো সিলিং ফ্যান, আহত ৫:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে স্কুলে ক্লাস চলাকালীন সময় খুলে পড়লো সিলিং ফ্যান, আহত ৫:Tnntv24

নারায়ণগঞ্জে স্কুলে ক্লাস চলাকালীন সময়
খুলে পড়লো সিলিং ফ্যান, আহত ৫

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় ক্লাস চলাকালীন সময়ে সিলিং ফ্যান খুলে পড়ে ৫ শিক্ষার্থী আহত হয়েছে।
বুধবার (৬ মে) বেলা সাড়ে ১১টায় আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে এই ঘটনা ঘটে। আহতরা হলো-
দ্বিতীয় শ্রেণির দুই শিক্ষার্থী প্রাঞ্জল ও জাহানারা। আর বাকীদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায় নি।

স্কুলের প্রাক্তন ছাত্র মো. মশিউর রেজা সজীব বলেন, স্কুলের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে পরিদর্শনে এসেছিলাম। সেই সাথে
ক্লাসরুমে প্রবেশ করার সাথে সাথেই উপর থেকে সিলিং ফ্যানটা খুলে পড়লো। তবে ভাগ্য ভালো কারও মাথায় পড়েনি। মাথায় পড়লে
হয়তো আজ বড় ধরনের ঘটনা ঘটে যেতো। তারপরও ৫ থেকে ৬ জন শিশু আহত হয়েছেন।

আরেক প্রাক্তন শিক্ষার্থী ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি আবু জাফর বলেন, স্কুলের প্রধান
শিক্ষকের আমন্ত্রণে স্কুলে এসেছিলাম। আসার পরই এই ঘটনা ঘটে। কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। সে অল্পের জন্য রক্ষা
পেয়েছে। বর্তমানে স্কুলের ভবনটির জরাজীর্ণ অবস্থা। এই স্কুলের জন্য জন্য একটি নতুন ভবন নির্মাণ করার জরুরি প্রয়োজন।

স্কুলের প্রধান শিক্ষক মাহমুদা আহমেদ বলেন, ক্লাস চলাকালিন সময়ে সিলিং ফ্যানটি খুলে পড়ে যায়। আসলে অনেক দিন ধরেই
স্কুলের ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। জরাজীর্ণ অবস্থার কারণেই এই ঘটনা ঘটেছে। আমরা নতুন ভবনের জন্য আবেদন করেছি।

নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি এই বিষয়ে খোঁজ নিয়ে দেখছি করা যায়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!