নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে নৌ পুলিশের টহল নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষে পুলিশ সদস্যর মৃত্যু। Tnntv24

নারায়ণগঞ্জে নৌ পুলিশের টহল নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষে পুলিশ সদস্যর মৃত্যু। Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে নৌ পুলিশের টহল নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষে পুলিশ সদস্যর মৃত্যু। Tnntv24

নারায়ণগঞ্জে নৌ পুলিশের টহল নৌযানের সঙ্গে 

বাল্কহেডের সংঘর্ষে পুলিশ সদস্যর মৃত্যু

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর সংযোগস্থলে নৌ পুলিশের টহল নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষে মোঃ মহসিন সরদার (৪৩) নামে এক পুলিশ সদস্যর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ি থেকে উপ-পরিদর্শক মকবুল হোসেনের নেতৃত্বে চারজন সদস্যসহ একটি দল ডাকাতি প্রতিরোধে রাত্রীকালীন টহলে বের হয়। এসময় তাদের ব্যবহৃত নৌযানটি একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে উল্টে যায়।

এরপর টহল দলের সদস্যরা সাঁতরে পাশের একটি বাল্কহেডে উঠে প্রাণে রক্ষা পেলেও পুলিশ সদস্য মোঃ মহসিন সরদার গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মহসিন সরদার বাগেরহাট জেলা থেকে নৌ পুলিশে সংযুক্ত ছিলেন। তাঁর বাড়ি খুলনা জেলার পাইকগাছা থানার গোপালপুর গ্রামে। তিনি মৃত আব্দুল করিম সরদারের ছেলে। তার পরিবারে বৃদ্ধ মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর সিয়াম (১৪) বছরের এক ছেলে এবং নিশিথা আক্তার মুন্নি (১৯) বছরের এক মেয়ে আছে।

এদিকে নারায়ণগঞ্জ নৌ সদর পুলিশের অফিসার ইনচার্জ রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এই মর্মান্তিক ঘটনায় সহকর্মীরা সবাই শোকাহত। তার মৃতদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা আছে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধিন রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!