নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে খাল খননের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল: Tnntv24 

রূপগঞ্জে খাল খননের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল: Tnntv24 

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে খাল খননের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল: Tnntv24 
রূপগঞ্জে খাল খননের দাবিতে মানববন্ধন
  ও বিক্ষোভ মিছিল 
Tnntv24.শফিকুল আলম ভুইঁয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাহনা এলাকায় বড় বিল- কাত্রা খাল পুন: খননের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় কৃষকরা সহ গ্রামবাসী।শুক্রবার   ( ৮ মে)

ঢাকা- সিলেট মহাসড়কের গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় কৃষক মো. মনির হোসেন, জাকির মোল্লা, রমজান মোল্লা, আব্দুল হাই, আব্দুল হক, রফিকুল মোল্লা, মোতালিব ভূইয়া, শহিদুল্লাহ মোল্লা, রুস্তুম আলী, কিরণ মিয়া, মনিরুজ্জামান সহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, মাহনা গ্রামের পাশ দিয়ে বড় বিল হতে কাত্রা পর্যন্ত প্রায় ২ কিলোমিটার লম্বা একটি খাল আছে। খালটি ফকির ফ্যাশন সহ অন্তত ৮-১০টি কোম্পানী বালু দিয়ে খালটি ভরাট করে ফেলেছে। খালটি ভরাট থাকার কারনে পানি নামতে পারতেছে না। যার ফলে কয়েক বছর যাবৎ কৃষকেরা জমি চাষ করতে পারছে না। খাল ভরাট থাকার কারনে এলাকার প্রায় ২ হাজার একর জমিতে পানি না নামার কারনে ফসল ফলানো সম্ভব হচ্ছে না। তাছাড়া সামান্য বৃষ্টির পানিতে তলিয়ে যেয়ে এলাকায় জলাবদ্ধতার মানুষের ভোগান্তির সৃষ্টি হচ্ছে। খালটি পুনরুদ্ধার করে খননের দাবিতে ইতিপূর্বে উপজেলা প্রশাসনের কাছে গ্রামবাসীর পক্ষ থেকে গণস্বাক্ষরিত অভিযোগ দায়ের করা হয়ছে। কিন্তু এতেও কাজ না হওয়ায় এলাকার কৃষকেরা মিলে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। দ্রুত এ সমস্যার সমাধান করা না হলে আরও বৃহৎ আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!