নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া বহু মামলার আসামি শামীম মিয়া কক্সবাজারে গ্রেফতার:Tnntv24

রূপগঞ্জে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া বহু মামলার আসামি শামীম মিয়া কক্সবাজারে গ্রেফতার:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া বহু মামলার আসামি শামীম মিয়া কক্সবাজারে গ্রেফতার:Tnntv24
রূপগঞ্জে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া বহু মামলার
আসামি শামীম মিয়া কক্সবাজারে গ্রেফতার
Tnntv24.শফিকুল আলম ভূইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে পুলিশকে ঘেরাও করে হাতকড়রাসহ ছিনিয়ে নেয়া হত্যা, মাদক ও অস্ত্রসহ ডজনখানেক মামলার আসামী শামীম মিয়াকে (৪২) তার ছয়জন সহযোগীসহ গত ৮মে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে। কক্সবাজার বার্মিজ মার্কেট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর সদস্যরা তাদের গ্রেফতার করে। কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ আলী তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
শামীম মিয়া রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। গ্রেফতারকৃত শামীম মিয়ার সহযোগীরা হলেন চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা মানিক ঢালি (৩৪), আব্দুলি করিম (৩৫), আবুল হোসেন (৪২), খালিদ হাসান (৩০), রুবেল হাসান (৩২) ও মাসুদ মিয়া (৩৪)। পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার পর থেকে তারা কক্সবাজারে আত্মগোপনে ছিল।  ঘটনার সময় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া একটি ওয়াকিটকি গত ৬মে উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার করা যায়নি লুট হওয়া পুলিশের ব্যবহৃত দুইটি মোবাইল ফোন।
নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, গত ৫মে ভোর পাঁচটার দিকে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে রূপগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা, মাদক ও অস্ত্রসহ ডজনখানেক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী শামীম মিয়াকে তার বসতঘর থেকে গ্রেফতার করে। বিষয়টি মূহুর্তের মধ্যেই চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় ছড়িয়ে পড়ে। শামীম মিয়ার সমর্থক ও দুর্বৃত্তরা মিছিল করে রাম দা, লোহার রড, ছোরা, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে পুলিশ সদস্যদের ঘেরাও করে অবরুদ্ধ করে ফেলে। একপর্যায়ে দুর্বৃত্তরা পুলিশের উপর চড়াও হয়। হামলাকারীরা পুলিশের গাড়ি অবরুদ্ধ করে। পুলিশের পিকআপ ভ্যানের চাকা কেটে দেয়। পুলিশ সদস্যদের সঙ্গে তারা হাতাহাতি করে। শামীম মিয়ার অনুসারী ও দৃর্বৃত্তরা  সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে পুলিশের ব্যবহৃত একটি ওয়াকিটকি, দুইটি মোবাইল ফোনসহ আটক শামীম মিয়াকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়।
এঘটনায় রূপগঞ্জ থানার এসআই ইউনুস আলী খান বাদী হয়ে পুলিশের উপর হামলা, সরকারিকাজে বাঁধা প্রদান ও সরকারি মালামাল ক্ষয়ক্ষতির অভিযোগে ৪০ জনকে নামীয় ও অজ্ঞাত ২০০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র পুরুষ শূন্য হয়ে পড়ে। পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার আতংকে পুরো চনপাড়া পুনর্বাসন কেন্দ্র। পুলিশের অভিযানে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকাজুড়ে  এখনো বিরাজ করছে থমথমে পরিবেশ। রয়েছে অতিরিক্ত পুলিশ মোতায়েন। এঘটনায় জড়িতদের পাশাপাশি অন্যরাও বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।
এদিকে পেশীশক্তি প্রদর্শনপূর্বক রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর পেশাগত দায়িত্ব পালনে বাঁধা প্রদানের মাধ্যমে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক শামীম মিয়াকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে গত ৫মে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন (এমপি) এ আদেশ দেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।
চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের গৃহবধূ খাদিজা আক্তার বলেন, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় সব সময় ভয়ে রয়েছি। এখনও আতংক কাটেনি। পুলিশের গ্রেফতারের ভয়ে বাড়িতে কোনও পুরুষ মানুষ নেই।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, এঘটনায় জড়িত থাকার অভিযোগে এর আগে ১২ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। চনপাড়ায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!