নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক শীতলক্ষ্যায় নিখোঁজ।Tnntv24
সেলিম ওসমান সন্ত্রাসী,বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের লাকিবাজার এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ,বাপ-বেটা ৪ জন দগ্ধ।Tnntv24

নারায়ণগঞ্জের লাকিবাজার এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ,বাপ-বেটা ৪ জন দগ্ধ।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জের লাকিবাজার এলাকায় গ্যাস লাইনের  লিকেজ থেকে বিস্ফোরণ,বাপ-বেটা ৪ জন দগ্ধ।Tnntv24

নারায়ণগঞ্জের লাকিবাজার এলাকায় গ্যাস লাইনের

লিকেজ থেকে বিস্ফোরণ,বাপ-বেটা ৪ জন দগ্ধ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর লাকি বাজার এলাকায় গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
আজ সোমবার সকাল ছয়টার দিকে শওকত আলী গাজীর মালিকানাধীন ভাড়াটিয়া আব্দুল কাদিরের বাড়িতে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় দগ্ধ ব্যক্তিরা হলেন- আব্দুল কাদির (৫০), তার ছেলে মো. মেহেদী (১৭), মো. সাকিব (১৬) ও মো. রাকিব (১৬)। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আব্দুল কাদির পেশায় হালিম বিক্রেতা। স্ত্রী ঘরের বাইরে থাকায় তিনি দুর্ঘটনা থেকে বেঁচে যান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার সকাল ছয়টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর লাকি বাজার এলাকায় শওকত আলী গাজীর মালিকানাধীন টিনশেড বাড়ির ভাড়াটিয়া আব্দুল কাদিরের ঘরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ঘরের দরজা জানালা ভেঙ্গে গেছে। এতে দগ্ধ হয় গৃহকর্তা আবদুল কাদিরসহ ৪ জন। তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।

এ বিষয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোঃ নুরুল আলম দুলাল বলেন, গ্যাসের পাইপ লাইনের লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমে চেম্বার হয়েছিল। যে কোন উপায়ে আগুনের স্পার্ক থেকে বিস্ফোরণ ঘটে এবং চারজন দগ্ধ হয়েছে। তাদেরকে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বিষয়টি বিশেষজ্ঞ যারা আছেন তারা তদন্ত করে দেখবেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!