নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক শীতলক্ষ্যায় নিখোঁজ।Tnntv24
সেলিম ওসমান সন্ত্রাসী,বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। Tnntv24
Next
Prev

তৈরি পোশাক শিল্পে এই সরকারের আন্তরিকতা এবং চ্যালেঞ্জ মোকাবেলার মানসিকতার প্রতি শ্রদ্ধা জানিয়ে ধন্যবাদ জানিয়েছেন মোহাম্মদ হাতেম।Tnntv24

তৈরি পোশাক শিল্পে এই সরকারের আন্তরিকতা এবং চ্যালেঞ্জ মোকাবেলার মানসিকতার প্রতি শ্রদ্ধা জানিয়ে ধন্যবাদ জানিয়েছেন মোহাম্মদ হাতেম।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
তৈরি পোশাক শিল্পে এই সরকারের আন্তরিকতা এবং চ্যালেঞ্জ মোকাবেলার মানসিকতার প্রতি শ্রদ্ধা জানিয়ে ধন্যবাদ জানিয়েছেন মোহাম্মদ হাতেম।Tnntv24
তৈরি পোশাক শিল্পে এই সরকারের আন্তরিকতা এবং চ্যালেঞ্জ মোকাবেলার
মানসিকতার প্রতি শ্রদ্ধা জানিয়ে ধন্যবাদ জানিয়েছেন মোহাম্মদ হাতেম
Tnntv24.অনলাইন ডেক্স:
বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর প্রচেষ্টা এবং শ্রম আইন সংসদে পাশের পূর্বে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ গ্রহণের জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বিএকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম। সোমবার প্রধানমন্ত্রীর সাথে বিএকেমইএর নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতে তৈরি পোশাক শিল্পে এই সরকারের আন্তরিকতা এবং চ্যালেঞ্জ মোকাবেলার মানসিকতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ধন্যবাদ জানান।
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রীর আহবানে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময়ে বিকেএমইএ’র পক্ষ থেকে এলডিসি গ্রাজুয়েশন পিছিয়ে দেওয়ার বিষয়ে উদ্যোগ গ্রহণ, বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর প্রচেষ্টা এবং শ্রম আইন সংসদে পাশের পূর্বে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। একইসাথে বন্ধ কারখানা পুনরায় চালুর পাশাপাশি বর্তমানে চালু থাকা কারখানাগুলো যাতে বন্ধ হয়ে না যায়, সে বিষয়ে নীতিগত ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের অনুরোধ জানানো হয়।
প্রধানমন্ত্রী এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। পাশাপাশি এনবিআর ও ব্যাংকিং সংক্রান্ত জটিলতাগুলো লিখিত আকারে জমা দেওয়ার পরামর্শ প্রদান করেন।
এছাড়াও তিনি প্রোডাক্ট ডাইভারসিফিকেশন, বিশেষ করে সিল্ক সেক্টর ও ম্যান-মেইড ফাইবারভিত্তিক পণ্যের সম্ভাবনা, শিল্পের বহুমুখীকরণ এবং জ্বালানি সমস্যা সমাধানের বিষয়েও গুরুত্বারোপ করেন।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া।
বিকেএমইএ’র পক্ষ থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দার, সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারওয়ার সোহেল, সহ-সভাপতি মোঃ শামসুজ্জামান এবং ফকির কামরুজ্জামান নাহিদ।
দেশের শিল্পখাতের উন্নয়ন, রপ্তানি প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান রক্ষায় সরকারের এই ইতিবাচক উদ্যোগ শিল্প উদ্যোক্তাদের মাঝে নতুন আশার সঞ্চার করবে বলে বিকেএমইএ বিশ্বাস করে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!