নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি,  নগদ টাকা-স্বর্ণালংকার লুট:Tnntv24

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি,  নগদ টাকা-স্বর্ণালংকার লুট:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি,  নগদ টাকা-স্বর্ণালংকার লুট:Tnntv24
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, 
নগদ টাকা-স্বর্ণালংকার লুট
Tnntv24.শফিকুল আলম ভূইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ঘরের আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২৬ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে দাবি করেছেন বাড়ির মালিক। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার দক্ষিণ নবগ্রাম এলাকায় ব্যবসায়ী নুরুজ্জামানের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী নুরুজ্জামান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বসতঘরে তালা লাগিয়ে পার্শ্ববর্তী আড়াইহাজার উপজেলার পুরিন্দা এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে যান। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করলে আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি ফোনে তাকে জানানো হয়।
খবর পেয়ে বাড়িতে এসে তিনি দেখতে পান, ঘরে থাকা দুটি স্টিলের আলমারির ড্রয়ারের তালা ভাঙা। তার দাবি, রাতের যেকোনো সময় চোরের দল ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ ৪ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ২৬ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, বসতবাড়িতে চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, রূপগঞ্জে সাম্প্রতিক সময়ে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!