নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক শীতলক্ষ্যায় নিখোঁজ।Tnntv24
সেলিম ওসমান সন্ত্রাসী,বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। Tnntv24
Next
Prev

মোহাম্মদ হাতেম পারিবারিক প্রতিষ্ঠান অ্যাডভান্স সিএনজি ফিলিং স্টেশনের পক্ষ থেকে একটি পিআপভ্যান উপহার দেন কুমিল্লা মডেল থানায়।Tnntv24

মোহাম্মদ হাতেম পারিবারিক প্রতিষ্ঠান অ্যাডভান্স সিএনজি ফিলিং স্টেশনের পক্ষ থেকে একটি পিআপভ্যান উপহার দেন কুমিল্লা মডেল থানায়।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
মোহাম্মদ হাতেম পারিবারিক প্রতিষ্ঠান অ্যাডভান্স সিএনজি ফিলিং স্টেশনের পক্ষ থেকে একটি পিআপভ্যান উপহার দেন কুমিল্লা মডেল থানায়।Tnntv24

কুমিল্লা সদর মডেল থানায় গাড়ির চাবি

তুলে দিলেন মোহাম্মদ হাতেম

Tnntv24.অনলাইন ডেক্স:

আইনশৃংখলা উন্নতির লক্ষ্যে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অ্যাডভান্স সিএনজি ও ফিলিং স্টেশনের পক্ষ থেকে একটি পিআপ ভ্যান দেওয়া হয়েছে। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দয়াপুর অ্যাডভান্স সিএনজি ফিলিং এ কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামানের হাতে পিকআপ ভ্যানের চাবি তুলে দেন তৈরী পোশাক শিল্পের বৃহৎ সংগঠন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম।

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) পঙ্কজ বড়ুয়া। সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রকিবুল ইসলাম, এমবি নীট ফ‍্যাশনের এর পরিচালক এবং বায়লার প্রথম সহ-সভাপতি হাসিন আরমান অয়ন, পরিচালক হাসিন রাইহান। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মঈনুল হাসান, আসিফ হাসান সায়েম, আদিল হাসান সাজিদসহ আরো অনেকে।

গাড়ির চাবি তুলে দেওয়ার সময় বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, কুমিল্লা সদর দক্ষিণ অঞ্চলের থানায় পর্যাপ্ত পরিমাণে গাড়ির ব্যবস্থা না থাকায় পুলিশি দায়িত্ব পালন করতে সমস্যা হওয়ার কারণে তারা আমাকে অবহিত করেন। আমি বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে অল্প সময়ের মধ্যে আমাদের পারিবারিক প্রতিষ্ঠান অ্যাডভান্স সিএনজি ফিলিং স্টেশনের পক্ষ থেকে একটি পিআপভ্যানের ব্যবস্থা করি। এতে থানা এলাকায় চুরি,ডাকাতি, ছিনতাই, মাদক চোরাচালান, রাহাজানিসহ আইনশৃঙ্খলার ব্যবস্থা সচল রাখতে পুলিশ আগের চেয়ে আরো বেশি ভূমিকা পালন করবে। তাই আগামীকাল পবিত্র ঈদুল আযহার আগের দিন গাড়িটি জেলা পুলিশ সুপারের হাতে তুলে দিয়েছি। দেশ, সমাজ ও মানুষের কল্যাণে আমাদের সহযোগিতা সবসময় অব্যহত থাকবে।

এসময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, আমি কুমিল্লা জেলায় যোগদানের পর আইনশৃংখ্যলার উন্নতি ও চুরি ডাকাতি ছিনতাইসহ অপরাধমূলক কর্মকান্ড মোকাবেলা করার জন্য পর্যাপ্ত পরিমানে পরিবহন ব্যবস্থা না থাকায় আমি উর্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই। পরে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দেশের তৈরী পোশাক শিল্পের বৃহৎ সংগঠন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম আমাদের সদর দক্ষিন মডেল থানায় একটি গাড়ির ব্যবস্থা করে দেন। এতে আমাদের কাজে গতিসহ আইনশৃঙ্খলার উন্নতির সহায়ক হবে। এসময় বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেমের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পুলিশ সুপার।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!