নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

ফতুল্লায় প্রবাসী যুবকের আত্মহত্যা: মামলা নিতে পুলিশের ‘টালবাহানা।Tnntv24

ফতুল্লায় প্রবাসী যুবকের আত্মহত্যা: মামলা নিতে পুলিশের ‘টালবাহানা।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ফতুল্লায় প্রবাসী যুবকের আত্মহত্যা: মামলা নিতে পুলিশের ‘টালবাহানা।Tnntv24

ফতুল্লায় প্রবাসী যুবকের আত্মহত্যা:

মামলা নিতে পুলিশের ‘টালবাহানা

Tnntv24.অনলাইন ডেক্স:

নারায়ণগঞ্জের ফতুল্লায় সৌদি প্রবাসী যুবক মোঃ ইব্রাহিম খলিল উল্লাহ তৌহিদের (১৮) আত্মহত্যায় প্ররোচনার মামলা নিতে পুলিশের বিরুদ্ধে টালবাহানা ও গড়িমসি করার অভিযোগ উঠেছে। নিহতের বাবা কামরুল ইসলাম তুহিনের দাবি, মামলার এজাহার থেকে প্রধান আসামী ছাড়া অন্যান্য আসামীদের নাম বাদ দেওয়ার জন্য পুলিশ তাকে চাপ দিচ্ছে। তবে পুলিশ বলছে, বিষয়টি এই মুহূর্তে তাদের স্মরণে নেই।

নিহত তৌহিদের পারিবারিক সূত্র জানায়, প্রেম ও বিয়ের পর শ্বশুরবাড়ির লোকজনের জমি লিখে দেওয়ার চাপ এবং অনবরত মানসিক নির্যাতনের শিকার হয়ে গত ২৩ মে ফতুল্লার পূর্ব নবীনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে তৌহিদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় তৌহিদের বাবা কামরুল ইসলাম তুহিন পুত্রবধূ স্বর্ণা (১৬), শাশুড়ি জেসমিন (৪০), শ্বশুর হানিফ মিয়া (৪৫) এবং খালাশাশুড়ি আমেনা বেগমকে (৩৫) আসামী করে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী বাবার অভিযোগ, এই লিখিত নিয়ে মামলা করতে গেলে পুলিশ তা নথিভুক্ত করতে গড়িমসি শুরু করে। কামরুল ইসলাম তুহিন জানান, “আমাকে থানা থেকে জানানো হয়েছে যে—মামলায় শুধু ১নম্বর আসামী (নাবালিকা পুত্রবধূ) এর নাম রাখলে মামলা নেওয়া হবে, অন্য কারো নাম রাখা যাবে না। অর্থাৎ মেয়ের বাবা-মা ও খালাকে আসামী করা যাবে না।” তবে আজ (রোববার) ওসির বরাতে তিনি আরও জানান, “ওসি সাহেব আমাকে আজ সন্ধ্যায় থানায় যেতে বলেছেন। আমি যাবো, তবে পুলিশকে পরিষ্কার বলে দিয়েছি যে—আমি শুধু নাবালিকা মেয়েটিকে নয়, তার মা-বাবাসহ অন্যান্যদেরও এই মামলায় আসামী করবো। কারণ তারাই মূলত আমার ছেলের বয়স বেশি দেখিয়ে বিয়ে করিয়েছে এবং তাকে আত্মহত্যার জন্য সম্মিলিতভাবে প্ররোচিত করেছে।

এদিকে মামলা রুজু করার বিষয়ে জানতে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে ডিউটি অফিসারের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন। থানার ডিউটি অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এমন কোনো মামলার বিষয়ে আমি জানি না, আপনি মুন্সির সাথে যোগাযোগ করেন।”

পরবর্তীতে থানার মুন্সি জাহাঙ্গীরের সাথে যোগাযোগ করে বিস্তারিত জানালে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “এ ধরনের কোনো মামলা এখনও থানায় রুজু হয় নি।”

মামলা না হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে পুনরায় ফতুল্লা থানার ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি ক্ষোভ প্রকাশ করে এই প্রতিবেদককে বলেন, “আমার কাছে অনেক মামলা আসে, সব আমার মুখস্থ থাকে না। আমি এখন বাইরে আছি, এই মুহূর্তে বিষয়টি আমার স্মরণে নাই যে মামলা হয়েছে নাকি হয় নাই।”

নিহতের স্বজনদের প্রশ্ন, একটি যুবকের আত্মহত্যার মতো স্পর্শকাতর ঘটনায় এজাহার দেওয়ার পরও কেন মামলা নিতে পুলিশের এই টালবাহানা? কেনই বা আসামী বাদ দেওয়ার জন্য নিহতের পরিবারকে চাপ দেওয়া হচ্ছে? এই বিষয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন শোকসন্তপ্ত পিতা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!