নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24

টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24

টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক

তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩

Tnntv24,বন্দর প্রতিনিধি,নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের বন্দরে হাজীপুরে টিউবওয়েল বসানোর সময় অসাবধানতাবশত লোহার পাইপ উচ্চভোল্টেজের বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে আহমদ আলী (৪০) নামে
এক স্কুল দপ্তরির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার দুপুরে হাজীপুর কবরস্থান রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আহমদ আলী হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড পূর্ব হাজীপুর এলাকার মৃত আমানুল্লাহ মেম্বারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে,পূর্ব হাজীপুর কবরস্থান রোড এলাকার বাসিন্দা মোহাম্মদ রাজুর বাড়িতে টিউবওয়েল বসানোর কাজ চলছিল। কাজ করার একপর্যায়ে টিউবওয়েলের লম্বা লোহার পাইপটি ওপরে তোলার সময় পাশে থাকা উচ্চভোল্টেজের বৈদ্যুতিক তারের সাথে লেগে যায়। এতে পুরো পাইপটি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই চারজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর পরই আহতদের উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আহমদ আলীকে মৃত ঘোষণা করেন। আহত জুয়েল আশঙ্কাজনক অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুইজ-জামান ও হাবিব মিয়ার চিকিৎসা চলছে হাসমাতালে।

সংবাদ পেয়ে মদনগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে। পরে নিহত আহম্মদ আলীর স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি চেয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত আবেদন জানান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!