নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক শীতলক্ষ্যায় নিখোঁজ।Tnntv24
সেলিম ওসমান সন্ত্রাসী,বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24

নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24

নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি

সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ

Tnntv24,নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় সুপেয় পানি নিরবচ্ছিন্নভাবে সরবরাহ নিশ্চিত করতে আধুনিক পানি শোধনাগার (ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট) স্থাপনের পরিকল্পনায় চীনাভিত্তিক প্রতিষ্ঠান ‘পাওয়ার চায়না ইন্টারন্যাশনাল’র প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। বুধবার (৩ জুন) নগর ভবনে অনুষ্ঠিত এ সভায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খানের সঙ্গে প্রতিষ্ঠানটির প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে সম্ভাব্য প্রকল্প বাস্তবায়ন এবং এ বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের লক্ষে উভয়পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

সভায় নগরীর ক্রমবর্ধমান পানি চাহিদা, বিদ্যমান সরবরাহ ব্যবস্থার সক্ষমতা এবং দীর্ঘমেয়াদে নিরাপদ পানির উৎস নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

আলোচনায় জানানো হয়, বর্তমানে নারায়ণগঞ্জ নগরীতে দৈনিক প্রায় ১২ কোটি লিটার পানির চাহিদা রয়েছে। নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণের ফলে ভবিষ্যতে এ চাহিদা বেড়ে দৈনিক প্রায় ৫১ দশমিক ২ কোটি লিটারে পৌঁছাতে পারে। এ বাস্তবতায় নগরবাসীর জন্য নিরাপদ ও মানসম্মত পানির সরবরাহ নিশ্চিত করতে আধুনিক পানি শোধনাগার স্থাপনের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।

সভায় সম্ভাব্য প্রকল্পের কারিগরি, আর্থিক ও বাস্তবায়ন কাঠামো নিয়েও প্রাথমিক মতবিনিময় অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জের পানি সরবরাহ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হবে এবং ভবিষ্যতের চাহিদা মোকাবিলায় একটি শক্তিশালী ও টেকসই ভিত্তি গড়ে উঠবে।

সভায় আরও উপস্থিত ছিলেন নাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন ও নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম। এবং ‘পাওয়ার চায়না ইন্টারন্যাশনাল’র পক্ষে উপস্থিত ছিলেন হান কুন এবং মোহাম্মদ মকবুল হোসেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!