নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক শীতলক্ষ্যায় নিখোঁজ।Tnntv24
সেলিম ওসমান সন্ত্রাসী,বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রতিষ্ঠার বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে- ড.এস এম জিয়াউদ্দিন হায়দার।Tnntv24

নারায়ণগঞ্জে সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রতিষ্ঠার বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে- ড.এস এম জিয়াউদ্দিন হায়দার।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রতিষ্ঠার বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে- ড.এস এম জিয়াউদ্দিন হায়দার।Tnntv24

নারায়ণগঞ্জে সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রতিষ্ঠার বিষয়ে

সরকারের পরিকল্পনা রয়েছে- ড.এস এম জিয়াউদ্দিন হায়দার

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জে একটি সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রতিষ্ঠার বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেছেন, জেলার মানুষের জন্য একটি মেডিকেল কলেজের চেয়ে বিশেষায়িত হাসপাতাল এখন বেশি প্রয়োজন।

শুক্রবার (৫ জুন) বিকেলে নগরীর জামতলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ‘টিম খোরশেদ’-এর উদ্যোগে ফ্রি অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন স্থানীয় মানুষ। বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। তাঁর ব্যক্তিগত মত হলো, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যানসার, লিভার ও কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য মানুষকে ঢাকায় যেতে না হয়, সে জন্য নারায়ণগঞ্জে একটি সুপার স্পেশালাইজড হাসপাতাল গড়ে তোলা প্রয়োজন।

তিনি বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করছি, এ বিষয়ে আমি জোরালোভাবে কথা বলব। যাতে আগামী দুই-এক বছরের মধ্যে নারায়ণগঞ্জে অন্তত এক হাজার শয্যাবিশিষ্ট একটি সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রতিষ্ঠা করা যায়।’

স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। বলেন, গত অর্থবছরে দেশের স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় শূন্য দশমিক ৬৭ শতাংশ। আগামী অর্থবছরে এটি ৩ শতাংশ বা তারও বেশি করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

ড. জিয়াউদ্দিন হায়দার জানান, আগামী কয়েক বছরে দেশে সাত থেকে আটটি সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে একটি হাসপাতালের কাজ শিগগিরই দৃশ্যমান হবে। পাশাপাশি চীনা সরকারের ঋণ সহায়তায় নীলফামারীতে এক হাজার শয্যাবিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিম খোরশেদের প্রধান সমন্বয়কারী মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. ফয়েজ উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মাঈনুদ্দিন আহমাদ, যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি, বিকেএমইএর সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন, ইউআর ভলেন্টিয়ারের পরিচালক আহমেদুর রহমান তনু এবং নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।#

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!