নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
এফবিসিসিআইর প্রশাসক হিসেবে অরাজনৈতিক ব্যাক্তিকে নিয়োগ দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপি সরকার।Tnntv24
এনসিপির মূখ্য সমন্বয়ক নছির উদ্দিন পাটোয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্চিত ঘোষণা বিএনপি নেতার।Tnntv24
রূপগঞ্জে  ব্রাইট শিশু কানন হাই স্কুলে পরিকল্পিত লুটপাট  শিক্ষার্থীদের মানববন্ধন :Tnntv24
ইটিপি চালু রাখার দাবি: রূপগঞ্জে ডায়িং কারখানার বিরুদ্ধে পরিবেশ বিপন্নের অভিযোগ, পানি দূষণে মাছের মৃত্যু ও ফসলি জমি ক্ষতিগ্রস্থ:Tnntv24
রূপগঞ্জে মাদক বিরোধী  অভিযানে  উপজেলা প্রশাসনের  কঠোর অবস্থান অব্যাহত:Tnntv24
রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন রাজস্ব ও উন্নয়নসহ ১০৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার বাজেট ঘোষণা।Tnntv24
রূপগঞ্জে গাউছিয়ায় রাঁধুনী রেস্তোরাঁয় পঁচা-বাসি খাবার বিক্রির অভিযোগ,স্বাস্থ্যঝুকিতে সাধারণ ক্রেতারা।Tnntv24
নারায়ণগঞ্জের পাঁচ সন্তানসহ দেশের ছয় তরুণের প্রাণ গেলো সাউথ আফ্রিকার আগুনে।Tnntv24
সারাজীবন হত্যা, অত্যাচার জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করে আজ আমি কি আপরাধী – সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে কারখানায় দূর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট:Tnntv24

রূপগঞ্জে কারখানায় দূর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে কারখানায় দূর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট:Tnntv24
রূপগঞ্জে কারখানায় দূর্ধর্ষ ডাকাতিতে
কোটি টাকার মালামাল লুট
Tnntv24.শফিকুল আলম ভূইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌঁরসভার বরাবো এলাকার এসডিকে প্রিন্টিং এন্ড প্যাকেজিং নামে একটি কারখানায় দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত ১২ জুন শুক্রবার রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ১২জুন শুক্রবার রাতে ২০/২৫ সদস্যের একদল ডাকাত অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বরাবো এসডিকে প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানায় হামলা চালায়। ডাকাতরা প্রথমে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের পরিচয়ে কারখানার ভেতরে প্রবেশ করে। পরে নৈশ্য প্রহরীদের হাত-পা ও মুখ  বেঁধে কর্মরত ১৬/১৭ জন শ্রমিককে দফায় দফায়  অস্ত্রের মুখে জিম্মি করে  কারখানার একটি কক্ষে আটকে রেখে ডাকাতরা লুটপাট চালায়। ডাকাতরা কারখানার অফিস কক্ষের আলমারী ভেঙ্গে শ্রমিকদের বেতনের নগদ ২২লক্ষ টাকা, বৈদ্যুতিক মোটর, মেশিনের যন্ত্রাংশসহ এক কোটি টাকা মূল্যের মালামাল লুট করে  ট্রাকে নিয়ে যায়। একপর্যায়ে শ্রমিকদের   ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ডাকাতরা  ট্রাকে ও সাদা রংয়ের মাইক্রোবাসে ঢাকার দিকে পালিয়ে  যায় ।
কারখানার হিসাবরক্ষক নাইমুর রহমান বলেন, আজ ১৪জুন রবিবার কারখানার শ্রমিকদের মে মাসের  বেতন পরিশোধ করার কথা ছিল। শ্রমিকদের সেই বেতনের ২২লক্ষ টাকা, বৈদ্যুতিক মোটর ও মেশিনের যন্ত্রাংশসহ ১কোটি টাকার মালামাল ডাকাতরা লুটপাট করে নিয়ে যায়।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। ডাকাতির হওয়া মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!