নতুন কুড়ি স্পোর্টস দিয়ে আগামী ক্রীড়াবিদ ও আগামী
প্রজন্ম তৈরি করতে চাই -যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক বলেছেন, নতুন কুড়ি স্পোর্টস দিয়ে আগামী ক্রীড়াবিদ ও আগামী প্রজন্ম তৈরি করতে চাই। বর্তমান সরকার খেলাকে পেশাদার হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য জাতীয় দলের খেলোয়ারদের ভাতা দেওয়া চালু করেছে। নতুন কুড়ি স্পোর্টস এর ইতিমধ্যে প্রথম আসর শেষ হয়েছে। প্রথম আসরে এক লাখ ৬৮ হাজার কিশোর কিশোরীদের অংশ গ্রহণ করেছে। তিনি বলেন, নির্বাচনী ইশতিয়ার মতে তৃর্নমুল থেকে খেলোয়াড়দের ভবিষ্যতে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ করে দিব।
আমিনুল হক বলেন, নতুন কুড়ি স্পোর্টস এর প্রথম আসর থেকে ৩০৬ জন বাছাই করা হয়েছে, তাদেরকে নিয়ে ১৯ সেপ্টেম্বর দুই মাসের প্রশিক্ষণ কোর্স শুরু হবে। সেখান থেকে সব উত্তীর্ণদের সরকারি খরচে বিনামূল্যে পড়াশোনা ও খেলার দায়িত্ব সরকার বহন করবে।
বুধবার বিকেল তিনটায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়াম এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মাহবুব-উল-আলম সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে দেশে, মনোনশীলতা, ধৈর্য্য শীলতা, শৃঙ্খলাবোধ ফিরিয়ে আনা সম্ভব। আগামীর শিক্ষাক্রমে চতূর্থ শ্রেনী থেকে খেলাধুলা নামে পাঠ্য পুস্তক অন্তর্ভুক্ত হচ্ছে। খেলাধুলাকে এগিয়ে নেয়ার জন্য বর্তমানে সরকার ক্ষমতায় আসার পর ৪৯৫ টি উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগ দিয়েছেন। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে সারা দেশে ৪৫৯৯ টি ইউনিয়নে খেলার মাঠ করার জন্য। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।








