নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হাত-পা বাধা বস্তাবন্দি ব্যবসায়ীর মরদেহ ও
শহরের আমলাপাড়ায় বহুতল ভবনে থেকে নিচে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু।
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আইয়ুব আলী নামে ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার কাচঁপুর উত্তরপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে ও ভাঙ্গারি ব্যবসায়ী।
জানা যায়, সোমবার বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। বন্ধ জালালাবাদ ওষুধ কোম্পানির একটি গোডাউন ভাড়ায় তিনি ভাঙ্গারীর ব্যবসা করতেন। বেলা ১১টা গোডাউনে পিছনের ডোবায় বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে হাত-পা বাধা মরদেহ উদ্ধার করে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ আবদুল বারিক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।
অপরদিকে-
নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় সকালে নির্মাণাধীন বহুতল একটি ভবন থেকে নিচে পড়ে লিটন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান জানান, সকালে ভবনের পেছনে মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবরদেয়। পরে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। সে দেওভোগ পাক্কা রোড এলাকার আলম মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও চাঁদপুর জেলার মৃত ইউনুস মিয়ার ছেলে। ধারণা করা হচ্ছে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে তার মৃত্যু হয়। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।








