নারায়ণগঞ্জ শুক্রবার | ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  সর্বশেষ
প্রেস বিজ্ঞপ্তি: ভারত আইনী প্রক্রিয়া ছাড়াই জোরপূর্বক পুশইন করছে যা মানবাধিকারের চরম লঙ্ঘন – আতিক আজিজ, চেয়ারম্যান, জাপমাস:Tnntv24
রূপগঞ্জে নারী  শিক্ষার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ:ঠননটস২৪
বালু নদীর কায়েতপাড়া-নগরপাড়া সেতু আগামী এক  বছরের মধ্যে চালু করা হবে – প্রতিমন্ত্রী:Tnntv24   
রূপগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধারের  দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন:Tnntv24
এক সময়ের দুর্দন্ড দাপটশালী  পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ-স্বরাষ্ট্রমন্ত্রী।Tnntv24
ত্বকী হত্যা মামলায় আজমেরী ওসমানের ড্রাইভার জামশেদের রিমান্ড।Tnntv24
স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ: নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের রান্নাঘরসহ হাসপাতাল  পরিষ্কার পরিচ্ছন্নতা না পেয়ে…!!!Tnntv24
পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী:Tnntv24
রূপগঞ্জে কারখানায় দূর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট:Tnntv24
নেদারল্যান্ড টিমকে ভালোবেসে নিজের রুমে বিভিন্ন জার্সি ও রং করাসহ মনের মত সাজিয়ে ভাইরাল নারায়ণগঞ্জের এক ফুটবল প্রেমিক।Tnntv24
Next
Prev

রূপগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধারের  দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন:Tnntv24

রূপগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধারের  দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধারের  দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধারের 
দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন
Tnntv24.শফিকুল আলম ভূইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকার অপহৃত ব্যবসায়ী শ্যামল ভুঁইয়াকে উদ্ধারের দাবিতে স্ত্রী লাকি আক্তার সংবাদ সম্মেলন করেছেন। বুধবার(১৭জুন) রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লাকি আক্তারের ভাসুর মিলন ভুঁইয়া, জা শাকিলা কামাল সেতু, মেয়ে সিলভিয়া ভুঁইয়া, প্রতিবেশী বাদশা মিয়া প্রমুখ।
সংবাদ সম্মেলনে গৃহবধূ লাকি আক্তার বলেন, রূপগঞ্জের রূপসী গ্রামের শ্যামল ভুঁইয়া দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। জমি সংক্রান্ত ও পূর্ব শত্রুতার জের ধরে গত ৬জুন রূপসী গ্রামের মীর মোশারফ হোসেনের নেতৃত্বে ৭/৮জন সন্ত্রাসী রামদা, ছুরি ও লাঠিসোঁটায় সজ্জিত হয়ে তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা শ্যামল ভুঁইয়া ও তার বড় ভাই মিলন ভুঁইয়ার বাড়িতে হামলা করে ভাংচুর ও লুটপাট করে আসবাবপত্রসহ ৮লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। এসময় দুর্বৃত্তরা বাড়ির মহিলাদের টানা- হেঁচড়া ও শ্লীলতাহানী করে। এঘটনায় জীবনের নিরাপত্তাহীনতায় লাকি আক্তার স্বামীর সঙ্গে বাড়ি ছেড়ে নিরাপদে যাওয়ার পথে গত ৭জুন ভোরে ৫/৬ সদস্যের একদল সন্ত্রাসী অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে লাকিদের উপর হামলা চালায়। হামলাকারীরা শ্যামল ভুঁইয়া ও তার স্ত্রী লাকি আক্তারকে বেদম প্রহার করে। টানা-হেঁচড়া করে লাকি আক্তারকে শ্লীলতাহানী করে। একপর্যায়ে অস্ত্রের মুখে জিম্মি করে লাকি আক্তারের স্বামী ব্যবসায়ী শ্যামল ভুঁইয়াকে অপহরণ করে নিয়ে যায়। পরে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে লাকি আক্তারকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।  ১৭জুন বুধবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত লাকি আক্তারের স্বামী ব্যবসায়ী শ্যামল ভুঁইয়াকে উদ্ধার করা যায়নি। গৃহবধূ লাকি আক্তার ও তার পরিবারের সদস্যরা অপহৃত ব্যবসায়ী শ্যামল ভুঁইয়াকে উদ্ধার করে অপহরণকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য ব্যবসায়ী শ্যামল ভুঁইয়া অপহরণের ঘটনায় তার স্ত্রী লাকি আক্তার বাদী হয়ে রূপসী গ্রামের মীর মোশারফ হোসেনসহ ৮জনকে নামীয় ও অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, অপহরণের ঘটনায় অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!