নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তার বাড়িতে  হামলা ভাংচুর, ২০লক্ষাধিক টাকার মাল লুট:Tnntv24
রূপগঞ্জে আমের ক্যারেটের আড়ালে ফেনসিডিল পাচার, র‍্যাব-১১ এর অভিযানে ৩৭৭ বোতল উদ্ধার:Tnntv24
নারায়ণগঞ্জের বন্দরে গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ। Tnntv24
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে র‍্যালী: যাদের রক্তের বিনিময়ে ২৪ পেয়েছি, সবসময় তাদের পাশে থাকব -এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু:Tnntv24
রূপগঞ্জে বসতভিটায় বালি ফেলার প্রতিবাদে থানায় গণঅভিযোগ ও মানববন্ধন:Tnntv24
রূপগঞ্জের রনি ডায়িং কারখানাকে শোকজ:Tnntv24
রূপগঞ্জের দুই প্রজন্মের দুই সেরা:Tnntv24
ধর্মীয় বিশ্বাসঘাতকদের সাথে বিএনপি আপোষ করবে না : যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম এমপি।Tnntv24
সরকারের নীতির বিরোধিতায় নারায়ণগঞ্জে জামায়াতের এপিপি, এজিপির পদত্যাগ। Tnntv24
নারায়ণগঞ্জ সরকারী তোলারাম কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ঘটনায় আহত-১০।Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের লাইসেন্সধারি ব্যক্তিদের অস্ত্র লুটের ঘটনায় অস্ত্র ছিনতাইকারী চক্রের ৪ জন গ্রেফতার,৩ টি অস্ত্র ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার।Tnntv24

নারায়ণগঞ্জের লাইসেন্সধারি ব্যক্তিদের অস্ত্র লুটের ঘটনায় অস্ত্র ছিনতাইকারী চক্রের ৪ জন গ্রেফতার,৩ টি অস্ত্র ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জের লাইসেন্সধারি ব্যক্তিদের অস্ত্র লুটের ঘটনায় অস্ত্র ছিনতাইকারী চক্রের ৪ জন গ্রেফতার,৩ টি অস্ত্র ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার।Tnntv24

নারায়ণগঞ্জের লাইসেন্সধারি ব্যক্তিদের অস্ত্র লুটের
ঘটনায় অস্ত্র ছিনতাইকারী চক্রের ৪ জন
গ্রেফতার, ৩ টি অস্ত্র ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

চায়না প্রতিষ্ঠানে উচ্চ বেতনে চাকরির প্রলোভনের ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে লাইসেন্সধারি ব্যক্তিদের চারটি অস্ত্র লুটের ঘটনায় অস্ত্র ছিনতাইকারী প্রতারক চক্রের ৪
জনকে গ্রেফতার করেছে পুলিশ| উদ্ধার করেছে লুট হওয়া ২টি শর্ট গান, ১টি এয়ার গান, শর্ট গানের ৩৮ রাউন্ড গুলি, একটি হাইয়েস মাইক্রোবাস, ১টি ওয়াকিটকি সহ বিভিন্ন
অবৈধ সরঞ্জাম| বুধবার ভোর থেকে বেলা ১১ টা পর্যন্ত রাজধানির ভাটারা, বাড্ডা ও বনানি এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার সহ অস্ত্রগুলো উদ্ধার করা হয়|

বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি| পুলিশ ও ভুক্তভোগিরা জানান, সংঘবদ্ধ একটি
প্রতারক ও অস্ত্র ছিনতাইকারী চক্র চায়না প্রতিষ্ঠান সহ ভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা রক্ষী হিসেবে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে অনলাইনে বিজ্ঞাপন দেয়| তাদের প্রতারণার ফাঁদে
পড়ে অস্ত্রের লাইসেন্সধারী চারজন ব্যক্তি পৃথকভাবে তাদের অস্ত্র নিয়ে বিজ্ঞাপণদাতাদের সঙ্গে দেখা করেন| পরে প্রতারক চক্রটি তাদেরকে ভুয়া নম্বর প্লেটের হাইয়েস গাড়িতে তুলে চোখে মুখে
মরিচের গুঁড়ো দিয়ে অস্ত্র ছিনিয়ে নেয়| এরপর তাদের রূপগঞ্জের ১০০ ফুট ও ৩০০ ফুট সড়কের পাশে ফেলে দিয়ে পালিয়ে যায় অস্ত্র ছিনতাইকারী চক্রের সদস্যরা|

সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার জানান, গত ১৭ জানুয়ারি থেকে ১৯ জুন পর্যন্ত এমন ৪টি পৃথক ঘটনায় রূপগঞ্জ থানায় ৩টি ও ঢাকার ক্যান্টনমেন্ট থানায় ৪টি মামলা হয়| পরে
আসামিদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করে জেলা পুলিশ| এরই ধারাবাহিকতায় বুধবার ভোর থেকে রাজধানির কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ৩টি অস্ত্র, শর্ট গানের ৩৮
রাউন্ড গুলি সহ অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম সহ চারজনকে গ্রেফতার করা হয়| পরে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের অপরাধ স্বীকার করে| এ ঘটনায় গ্রেফতারকৃত
বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার|

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!