নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তার বাড়িতে  হামলা ভাংচুর, ২০লক্ষাধিক টাকার মাল লুট:Tnntv24
রূপগঞ্জে আমের ক্যারেটের আড়ালে ফেনসিডিল পাচার, র‍্যাব-১১ এর অভিযানে ৩৭৭ বোতল উদ্ধার:Tnntv24
নারায়ণগঞ্জের বন্দরে গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ। Tnntv24
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে র‍্যালী: যাদের রক্তের বিনিময়ে ২৪ পেয়েছি, সবসময় তাদের পাশে থাকব -এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু:Tnntv24
রূপগঞ্জে বসতভিটায় বালি ফেলার প্রতিবাদে থানায় গণঅভিযোগ ও মানববন্ধন:Tnntv24
রূপগঞ্জের রনি ডায়িং কারখানাকে শোকজ:Tnntv24
রূপগঞ্জের দুই প্রজন্মের দুই সেরা:Tnntv24
ধর্মীয় বিশ্বাসঘাতকদের সাথে বিএনপি আপোষ করবে না : যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম এমপি।Tnntv24
সরকারের নীতির বিরোধিতায় নারায়ণগঞ্জে জামায়াতের এপিপি, এজিপির পদত্যাগ। Tnntv24
নারায়ণগঞ্জ সরকারী তোলারাম কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ঘটনায় আহত-১০।Tnntv24
Next
Prev

ঢাকায় যানজটের চাপ কমাতে সায়দাবাদ বাস টামিনাল কাঁচপুর ও কেরানীগঞ্জে স্থানন্তর করা হবে — সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী।Tnntv24

ঢাকায় যানজটের চাপ কমাতে সায়দাবাদ বাস টামিনাল কাঁচপুর ও কেরানীগঞ্জে স্থানন্তর করা হবে — সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ঢাকায় যানজটের চাপ কমাতে সায়দাবাদ বাস টামিনাল কাঁচপুর ও কেরানীগঞ্জে স্থানন্তর করা হবে — সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী।Tnntv24

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

ঢাকার প্রবেশমুখ নারায়ণগঞ্জের কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসের মধ্যে সম্পন্ন করা হবে | এর ফলে ঢাকা-সায়েদাবাদ বাস টার্মিনালের
একাংশ এখানে স্থানান্তরিত হবে এবং
রাজধানীর যানজট অনেকটাই কমে আসবে
বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু
মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ |

বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ
উপজেলার কাঁচপুরে নির্মাণাধীন বাস
টার্মিনালের কাজ পরিদর্শনে এসে মন্ত্রী
এসব কথা বলেন|

​পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, মাননীয়
প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে
সম্পূর্ণ যানজটমুক্ত ও আধুনিক করার জন্য
সম্প্রতি বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ
করেছেন| এরই অংশ হিসেবে ঢাকা
যাত্রাবাড়ি ও সায়েদাবাদ বাস টার্মিনালের
চাপ কমাতে কিছু অংশ কেরানীগঞ্জ এবং
নারায়ণগঞ্জের কাঁচপুরে স্থানান্তর করার কাজ
দ্রুত গতিতে এগিয়ে চলছে| আগামী ছয়
মাসের মধ্যেই এই টার্মিনালের সার্বিক
কার্যক্রম সম্পন্ন করে নাগরিকদের
সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে|

বিগত সরকারের সমালোচনা করে তিনি
বলেন, পূর্ববর্তী সরকারের আমলে চারটি
বাস টার্মিনালকে যত্রতত্র ডিপো হিসেবে
ব্যবহার করা হয়েছিল| যার খেসারত দিতে
হয়েছে সাধারণ মানুষকে তীব্র যানজটে
ভোগান্তির মাধ্যমে| বর্তমান সরকার
সাধারণ মানুষকে এই ভোগান্তি থেকে
মুক্তি দিতে বদ্ধপরিকর এবং সেই লক্ষ্যেই
প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন করা হচ্ছে|

​যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নের
চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ
আরও জানান, ঢাকা-সিলেট হাইওয়ের চার
লেনে উন্নীতকরণের কাজ ইতিমধ্যেই ৪৮
শতাংশ শেষ হয়েছে| দেশের সব সড়ক ও
মহাসড়কের চলমান উন্নয়ন কাজগুলোও
নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে|

সড়ক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির
ছোঁয়া লাগতে যাচ্ছে উল্লেখ করে তিনি
বলেন, ঢাকার সব সিগনাল পয়েন্টে
পর্যায়ক্রমে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা
প্রযুক্তি ব্যবহার করা হবে| এর মাধ্যমে সড়কে
শতভাগ শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে|

​টার্মিনাল পরিদর্শনের সময় প্রতিমন্ত্রীর
সাথে ছিলেন সংসদ সদস্য ও শ্রমিক
নেতা শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩
আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম
মান্নান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের
সচিব মোহাম্মদ জিয়াউল হক, প্রধান
প্রকৌশলী ˆসয়দ ময়নুল হাসান,
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির
এবং সোনারগাঁ উপজেলা নির্বাহী
কর্মকর্তা আসিফ আল জিনাতসহ
প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ
উপস্থিত ছিলেন|

সংশ্লিষ্টরা আশা করছেন, কাঁচপুর
টার্মিনালটি চালু হলে চট্টগ্রাম ও
সিলেট বিভাগ থেকে আসা দূরপাল্লার
বাসগুলো ঢাকার ভেতরে প্রবেশ না করেই যাত্রী
নামাতে পারবে, যা রাজধানীর ট্রাফিক
ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনবে|

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!