নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন:Tnntv24

রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন:Tnntv24
রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা 
রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
Tnntv24.শফিকুল আলম ভূইয়া নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুশুরি বৈরাগবাড়ি এলাকার বেদখল খাল ও রেকর্ডকৃত রাস্তা উদ্ধার এবং তাদের বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার (২৭জুন) রূপগঞ্জ-মুশুরি-ইছাপুরা সড়কে তারা এ বিক্ষোভ ও মানবন্ধন করেন। মানববন্ধনে ছাত্র-ছাত্রী, নারী-পুরুষসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। মুশুরি বৈরাগবাড়ি মসজিদের সামনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুর রহমান। সভায় বক্তব্য রাখেন মুশুরি গ্রামের বাসিন্দা আব্দুল মতিন, আব্দুল রউফ, পারভেজ আহমেদ, মনির মুন্সী, জাকারিয়া, সুজন মিয়া, নুরুল হক, তারাজ উদ্দিন, ইসলাম উদ্দিন, লোকমান হোসেন, জুলহাস মিয়া, দিনু মিয়া, তোতা মিয়া, তরিকুল ইসলাম, গোলজার হোসেন, রিফাত আহমেদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মুশুরি বৈরাগবাড়ি এলাকার সাহাপুর-মুশুরি-বৈরাগবাড়ি খাল বেদখল হয়ে গেছে। মুশুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়-ছৈয়ালবাড়ি-বৈরাগবাড়ি সরকারি হালট গ্রামীণ রাস্তা বালি ভরাট করে দখলে নেওয়া হয়েছে। রূপগঞ্জ-বাঘবের সড়কের মুশুরি থেকে বৈরাগবাড়ি পর্যন্ত পাকা রাস্তার অধিকাংশই বালু ভরাট করে দখলে নেওয়া হয়েছে। আবাসন প্রকল্প মুশুরি বৈরাগবাড়ি গ্রাম গিলে খাচ্ছে। জীবন দিব তবুও বসতভিটা ছাড়বো না। আবাসন প্রকল্পের গ্রাস থেকে বৈরাগবাড়িকে রক্ষা করতে হবে। আবাসন প্রকল্পের সৃষ্ট জলবদ্ধতা অবিলম্বে নিরসন  করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!