নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জে দায়িত্ব নিলেন নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান।Tnntv24
নারায়ণগঞ্জে ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা:Tnntv24
নারায়ণগঞ্জে ১১ দলিয় ঐক্য’র সংবাদ সম্মেলন:লং মার্চের পথসভা শিমরাইল ট্রাক স্ট্যান্ডে।Tnntv24
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী ও পুকুরে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ:Tnntv24 
পিস্তল ও গুলিসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  আসামি গ্রেফতার:Tnntv24  
পূর্বাচলে চারদিন ব্যাপি ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের উদ্বোধন:Tnntv24
রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে  বাংলাদেশের গৌরবময় সাফল্য:Tnntv24
শোক সংবাদ: বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া:Tnntv24
নারায়ণগঞ্জ: অগ্রিম হাজিরা তুলে দুই এসিল্যান্ডসহ ২০ ভূমিকর্মকর্তা-কর্মচারি শোকজের শিকার।Tnntv24
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির র‍্যালিতে হাতাহাতি।Tnntv24
Next
Prev

রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষের  চারা রোপণ ও বিতরণ:Tnntv24 

রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষের  চারা রোপণ ও বিতরণ:Tnntv24 

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষের  চারা রোপণ ও বিতরণ:Tnntv24 
রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষের
 চারা রোপণ ও বিতরণ 
Tnntv24.শফিকুল আলম ভূইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিরাব প্রগতি সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ এবং বিদ্যালয় আঙ্গিনায় চারা রোপণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার বিরাব প্রগতি সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় হাজ্বী আহাম্মদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে এসব কর্মসূচি পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিরাব প্রগতি সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ মাসুম মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও কাঞ্চন পৌর যুবদল নেতা সানাউল্ল্যাহ মান্নান সানি, উপদেষ্টা আলহাজ্ব গোলাম কুদ্দুস, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ মাসুম বিল্লাহ। এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম, রূপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক ইফতেখার ভূঁইয়া রিদিন, আমরা কাঞ্চন পৌরবাসী সংগঠনের সাধারণ সম্পাদক ওয়াসিম উদ্দিন, পৌর যুবদল নেতা আতিকুর রহমান, বিরাব প্রগতি সমাজকল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সদস্য আরমান মহসিন, বিজয়, সোহাগ, মৃদুল হাসান, শুভ, অনিক, সিফাত, সৌরভ, শাওন, সাব্বির, সামি, হাসান, মুরাদ, মানিক মিয়া, ফজলে রাব্বী, হোসাইন সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাইফুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের অবদান অপরিসীম। শিল্পের উন্নয়নে প্রতিনিয়তই গাছপালা কেটে ফেলা হচ্ছে। তাই দিনদিন আমরা পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন হচ্ছি। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় সামাজিক সংগঠনগুলোর পাশাপাশি সবাইকে অন্তত ১টি করে হলেও বৃক্ষ রোপণের আহ্বান করেন তিনি।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!