রূপগঞ্জে বিপুল পরিমাণ নেশাজাতীয় স্ক্যাপ সিরাপসহ
১ জন গ্রেপ্তার
Tnntv24.শফিকুল আলম ভূইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ১ হাজার ১০৭ বোতল নেশাজাতীয় স্ক্যাপ সিরাপসহ ফারুক নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় জব্দ করা হয়েছে মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক ও অটোরিক্সা ।
বুধবার ৮জুলাই সকালে রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের মঠের ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত ফারুক রূপগঞ্জের মাছিমপুর এলাকার সামসুদ্দিনের ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশের একটি টহল দল মুড়াপাড়া মঠেরঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পাথরবোঝাই ট্রাক থেকে সিএনজি অটোরিক্সায় নামানোর সময় কয়েকটি বস্তায় ভর্তি ১ হাজার ১০৭ বোতল নেশাজাতীয় স্কাফ সিরাপ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় মাদক কারবারি ফারুককে। এসময় জব্দ করা হয়েছে মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক ও অটোরিক্সা। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
পরে বিকালে গ্রেপ্তারকৃত মাদককারবারিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।








