নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জে দায়িত্ব নিলেন নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান।Tnntv24
নারায়ণগঞ্জে ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা:Tnntv24
নারায়ণগঞ্জে ১১ দলিয় ঐক্য’র সংবাদ সম্মেলন:লং মার্চের পথসভা শিমরাইল ট্রাক স্ট্যান্ডে।Tnntv24
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী ও পুকুরে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ:Tnntv24 
পিস্তল ও গুলিসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  আসামি গ্রেফতার:Tnntv24  
পূর্বাচলে চারদিন ব্যাপি ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের উদ্বোধন:Tnntv24
রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে  বাংলাদেশের গৌরবময় সাফল্য:Tnntv24
শোক সংবাদ: বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া:Tnntv24
নারায়ণগঞ্জ: অগ্রিম হাজিরা তুলে দুই এসিল্যান্ডসহ ২০ ভূমিকর্মকর্তা-কর্মচারি শোকজের শিকার।Tnntv24
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির র‍্যালিতে হাতাহাতি।Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে পৃথক দুই ডাকাতি মামলার রহস্য উদঘাটন, ৫ ডাকাত গ্রেফতার, স্বর্ণালংকার ও শটগান উদ্ধার। Tnntv24

নারায়ণগঞ্জে পৃথক দুই ডাকাতি মামলার রহস্য উদঘাটন, ৫ ডাকাত গ্রেফতার, স্বর্ণালংকার ও শটগান উদ্ধার। Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে পৃথক দুই ডাকাতি মামলার রহস্য উদঘাটন, ৫ ডাকাত গ্রেফতার, স্বর্ণালংকার ও শটগান উদ্ধার। Tnntv24

নারায়ণগঞ্জে পৃথক দুই ডাকাতি মামলার রহস্য উদঘাটন,

৫ ডাকাত গ্রেফতার, স্বর্ণালংকার ও শটগান উদ্ধার

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জে আলোচিত দুটি ডাকাতি মামলার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। পৃথক অভিযানে গত কয়েক দিনে মোট ৫ জন ডাকাত গ্রেফতার করা হয়েছে। এ সময় লুট হওয়া প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার, বিভিন্ন ব্যাগ এবং একটি শটগান উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি এই তথ্য জানান।

তিনি আরো জানান, গত ৮ জুলাই সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জাপান প্রবাসী এক পরিবারের গাড়ি থামিয়ে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও মালামাল লুট করা হয়। এ ঘটনায় তদন্তে নেমে চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকা থেকে ডাকাত দলের সর্দার কবির হোসেনসহ চারজনকে গ্রেফতার করে সোনারগাঁ থানা পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোনারগাঁয়ের মাগুড়া প্লট এলাকার ঝোপঝাড় থেকে লুট হওয়া স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। এ মামলার আরও একজন আসামি পলাতক রয়েছে।

অন্যদিকে, গত ২ জুলাই বন্দরের ১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্র থেকে আনসার সদস্যদের দুটি শটগান ডাকাতির ঘটনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে রূপগঞ্জ থেকে ডাকাত দলের সর্দার ফারুক হোসেন ওরফে আইস ফারুককে গ্রেফতার করে। তার স্বীকারোক্তির ভিত্তিতে একটি লুট হওয়া শটগান উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে একাধিক ডাকাতি, দস্যুতা ও অস্ত্র আইনের মামলা রয়েছে। তাদের মধ্যে কয়েকজনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয়েছে এবং অন্যদের জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!