নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে চালককে বেঁধে মারধর  করে অটোরিকশা ছিনতাই:Tnntv24
চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বালু ফেললো যুবদল নেতা, বাঁধা দেওয়ায় হামলা,আহত –১০:Tnntv24
নারায়ণগঞ্জে পৃথক দুই ডাকাতি মামলার রহস্য উদঘাটন, ৫ ডাকাত গ্রেফতার, স্বর্ণালংকার ও শটগান উদ্ধার। Tnntv24
রূপগঞ্জে ডাকাতি করা ৪৪বস্তা চিনি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাকসহ ৩জন ডাকাত সদস্য আটক:Tnntv24
রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান:Tnntv24
নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশেনের অভিষেক অনুষ্ঠিত।Tnntv24
নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সৌজন্য সাখ্যাত করেন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রাজিব।Tnntv24
স্বাস্থ্য কর্মকর্তার পদ শূন্য   রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই শতাধিক  কর্মকর্তা -কর্মচারীর বেতন বন্ধ:Tnntv24
রূপগঞ্জে বিপুল পরিমাণ নেশাজাতীয় স্ক্যাপ সিরাপসহ  ১ জন গ্রেপ্তার।Tnntv24
রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ । Tnntv24
Next
Prev

রূপগঞ্জে চালককে বেঁধে মারধর  করে অটোরিকশা ছিনতাই:Tnntv24

রূপগঞ্জে চালককে বেঁধে মারধর  করে অটোরিকশা ছিনতাই:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে চালককে বেঁধে মারধর  করে অটোরিকশা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে চালককে বেঁধে মারধর 
করে অটোরিকশা ছিনতাই
Tnntv24.শফিকুল আলম ভুইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দক্ষিণবাগ এলাকার অটোরিকশা চালক সম্ভুনাথ সরকারকে (৫৫) হাত-পা বেঁধে মারধর করে তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৩জুলাই) দুপুরে রূপগঞ্জ ইউনিয়নের গোয়ালপাড়া এলাকার বিদ্যুৎ অফিসের অদূরে নির্জন স্থানে এঘটনা ঘটে।
পুলিশ জানায়, অটোরিকশা চালক সম্ভুনাথ সরকার সোমবার পূর্বাচলের জলসিঁড়ি এলাকায় যাত্রী নামিয়ে বাড়ি ফেরার পথে গোয়ালপাড়া এলাকার বিদ্যুৎ অফিসের অদূরে নির্জন স্থানে একটি অজ্ঞাত মাইক্রোবাসে দুর্বৃত্তরা তার অটোরিকশার গতিরোধ করে। এসময় মাইক্রোবাস  থেকে নেমে আসা তিন-চারজন অজ্ঞাত ব্যক্তি সম্ভুনাথ সরকারকে গাড়িতে তুলে নিয়ে রশি দিয়ে হাত-পা, চোখ বেঁধে ফেলে। দুর্বৃত্ত দলের অপর দুই-তিন সদস্য তার আড়াই লাখ টাকা মূল্যের ব্যাটারিচালিত অটোরিকশাটি চালিয়ে নিয়ে যায়। একপর্যায়ে দুর্বৃত্তরা সম্ভুনাথ সরকারকে এলোপাতাড়ি মারধর করে দাউদপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এব্যাপারে সম্ভুনাথ সরকার বাদী হয়ে অজ্ঞাত তিন-চারজনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, অটোরিকশা চালক সম্ভুনাথ সরকারের উপর হামলা, মারধরস ও অটোরিকশা ছিনিয়ে নেওয়ার ঘটনায় অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!