নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24

নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24

নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসা নিয়ন্ত্রনে জোসেফ বনাম জাহাঙ্গীর

গ্রুপের মধ্যে যকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে

Tnntv24.অনলাইন ডেক্স:

নগররের টানবাজারে হোসিয়ারির ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নিতে বাণিজ্যিক ভবনগুলোতে টানা মহড়া দিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা। অভিযোগ রয়েছে, বিএনপির দু’টি পক্ষ ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে নিতে এসব মহড়ার নেপথ্যে কাজ করছেন। এতে গত কয়েকদিন ধরেই টানবাজারের হাবিব কমপ্লেক্স, রিভারভিউ কমপ্লেক্স ও ফারজানা টাওয়ারে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এতে বাণিজ্যিক এ ভবনগুলোতে থাকা হোসিয়ারি কারখানার ব্যবসায়ীরা রয়েছেন আতঙ্কে।

খোঁজ নিয়ে জানা গেছে, হাবিব কমপ্লেক্স, রিভারভিউ কমপ্লেক্স ও ফারজানা টাওয়ারে অন্তত ৪০০ ছোট-বড় হোসিয়ারি কারখানা ও গার্মেন্টস রয়েছে। এসব প্রতিষ্ঠানের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে গত ১৯ জুলাই বেলা ১২টার দিকে সদর থানা স্বেচ্ছাসেবক দলের নেতা জাহাঙ্গীর বেপারীর লোকজন মহড়া দেন। এরপর পাল্টা মহড়া দিয়েছেন যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের অনুসারীরাও।

মঙ্গলবার সকালেও জোসেফের অনুসারীদের টানবাজার এসএম মালেহ রোডের সামনে অবস্থান নিতে দেখা গেছে। যদিও এই তিন বাণিজ্যিক ভবনের পাশেই সদর মডেল থানা অবস্থিত।

রিভারভিউ কমপ্লেক্সের এক হোসিয়ারী ব্যবসায়ী বলেন, পাল্টাপাল্টি মহড়ার ঘটনার পর থেকে তিনি ও তার প্রতিষ্ঠানের কর্মীরা আতঙ্কের মধ্যে আছেন। যে কোনো সময় সংঘর্ষ হতে পারে এমন আশঙ্কার কথাও জানান তিনি।

এ বিষয়ে জানতে স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর বেপারীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। তবে যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ বলেন, “এখানে কেউ মহড়া দিয়েছে কিনা সেটা আমি জানি না। টানবাজার একটি বাণিজ্যক এলাকা। এখানে ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য যা করার দরকার আমি করবো।”

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, “আমি এ ঘটনার বিষয়ে কিছুই জানি না। ব্যবসায়ীদের কাছ থেকেও কোনো অভিযোগ আসেনি। কিন্তু আমি খোঁজ নিয়ে দেখবো এমন কিছু হয়েছে কিনা।”

তবে টানবাজার এলাকার একাধিক ব্যবসায়ী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের সহযোগী যুবলীগ কর্মী আহম্মেদ কাউসার ও শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের সহযোগীরা রিভারভিউ কমপ্লেক্স, হাবিব কমপ্লেক্স ও ফারজানা টাওয়ারের ঝুঁটি ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। বিচার সালিশের নামে ব্যবসায়ীদের জিম্মি করেও মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন তারা। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক বিএনপির এমপি সিরাজ কমান্ডারের ভাতিজা যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ হাবিব কমপ্লেক্স, রিভারভিউ কমপ্লেক্স ও ফারজানা টাওয়ারের বিভিন্ন ব্যবসা বাণিজ্য এককভাবে নিয়ন্ত্রণ করা শুরু করেন।

তবে, দীর্ঘদিন জোসেফ ও তার সহযোগীরা টানবাজার এলাকার এই বাণিজ্যিক ভবনগুলো নিজেদের নিয়ন্ত্রণে রেখে বিভিন্ন ব্যবসা বাণিজ্য পরিচালনা করায় বিএনপির অন্যান্য নেতাদের মাঝে এ নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় জাহাঙ্গীর বেপারীর লোকজন গত পরশু এখানে মহড়া দেন। তিনিও এসব ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে চান বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!