নারায়ণগঞ্জ সিটি করপোরেশন রাজস্ব ও উন্নয়নসহ ১০৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার
১১২ টাকার বাজেট ঘোষণা করেছেন প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
অতিরিক্ত কর আরোপ না করে রাজস্ব খাত সৃষ্টির লক্ষ্যমাত্রা নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ২০২৬-২০২৭ অর্থ বছরের রাজস্ব ও উন্নয়নসহ ১০৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার বাজেট ঘোষণা করেছেন প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
বৃহস্পতিবার দুপুরে নগর ভবন অডিটোরিয়ামে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এই বাজেট ঘোষণা করেন। বাজেট ঘোষণার অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নুর কুতুবুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন নগর পরিকল্পনাবিদ মো. মইনুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন।
এসময় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সহ নগরীর বিশিষ্ট জন ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। বাজেট ঘোষণা শেষে নাগরিক ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রশাসনের অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
সাখাওয়াত হোসেন খান বলেন, প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ১০৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার আয় এবং ৯৩০ কোটি ৭৫ লাখ ৪২ হাজার ৪০২ টাকার ব্যয় ধরা হয়েছে।
সাখাওয়াত হোসেন খান জানান, বিশেষ বরাদ্দ রাখা হয়েছে রাস্তা, ড্রেন ব্রীজ, কালভর্ট নির্মাণ, বৃক্ষ রোপন, দারিদ্র বিমোচন, দুর্যোগ ব্যবস্থাপনা,জরুরি ত্রাণ, তথ্য-প্রযুক্তি, দশিক্ষা,স্বাস্থ্য, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীারণ, মশক নিধন,বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকিকরণ, খেলাধূলার মানোন্নয়নে মাঠ নির্মাণ, স্ট্রীট লাইট স্থাপন ও সুপেয় পানি সরবরাহ।








