এনসিপির মূখ্য সমন্বয়ক নছির উদ্দিন
পাটোয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্চিত
ঘোষণা বিএনপি নেতার
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি ) মূখ্য সমন্বয়ক নাছির উদ্দিন পাটোয়ারিকে নারায়ণগঞ্জে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। নাসির উদ্দিন পাটোয়ারি যদি ভবিষ্যতে
নারায়ণগঞ্জে পা দেয়ার দু:সাহস দেখায় তবে মহানগর বিএনপি তাকে প্রতিহত করবে বলে ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ
মোহাম্মদ রেজা রিপন।
শনিবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে এনসিপি নেতাদের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ তিনি এই ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, তেলাপোকা ছাড় পোকা যদি কিছু বলে তবে আমাদের উচিত তাদের জুতা দিয়ে পা দিয়ে পিষিয়ে মেরে ফেলা। এই বাটপার নাছির উদ্দিন পাটোয়ারী
কোথায় ছিলো ১৭ বছর। প্রাণ আরএফএল কোস্পানীতে এক্সিকিউটিভ হিসাবে সে চাকুরি করেছে। নাছরি উদ্দিন, আসিফ মাহমুদ, নাহিদ পাচঁ আগষ্টের আগে তার
কোথায় ছিলো। ছাত্রলীগের লুঙ্গির নীচে ছিলো।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্দ্যোগে প্রতিবাদ মিছিলটি মিশনপাড়া হোসিয়ারি সমিতির সমনে থেকে বের হয়ে চাষাঢ়া দুই নম্বর রেলগেইটট ঘুরে পুনসরায় মিশনপাড়া গিয়ে সমাবেশ করে। মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, এডভোকেট রফিকুল ইসলাম, আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানাসহ নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে মিশনপাড়া এলাকায় হোসিয়ারী সমিতির সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুই নং রেল গেইট গিয়ে শেষ হয়।








