নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ১৪তম  মৃত্যুবার্ষিকী পালিত:Tnntv24

রূপগঞ্জে আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ১৪তম  মৃত্যুবার্ষিকী পালিত:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ১৪তম  মৃত্যুবার্ষিকী পালিত:Tnntv24
রূপগঞ্জে আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ১৪তম
 মৃত্যুবার্ষিকী পালিত
‎Tnntv24.শফিকুল আলম ভুইঁয়া নিজস্ব প্রতিবেদকঃ
‎
‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্র, বস্ত্র ও পাটমন্ত্রী এবং ঐতিহ্যবাহী সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের
‎রূপগঞ্জে শ্রদ্ধাঞ্জলি, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৪ আগস্ট)

সকালে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

‎এরপর সোশ্যাল রিফর্মার আব্দুল মতিন চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাঞ্চন পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মাহফুজুর রহমান হুমায়ুন।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজ্বী বাছির উদ্দিন বাচ্চু, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নুর নবী ভূইয়া, কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড হেলাল উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূইয়া সহ আরো অনেকে।
‎
‎ বক্তারা আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর রাজনৈতিক জীবন, শিক্ষা বিস্তারে তাঁর অবদান এবং রূপগঞ্জের উন্নয়নে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। তারা বলেন, মতিন চৌধুরী ছিলেন জনমানুষের নেতা। তাঁর আদর্শ ও কর্ম আজও রূপগঞ্জবাসীর কাছে অনুপ্রেরণার উৎস।
‎অনুষ্ঠানে রূপগঞ্জ থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শ ধারণ করে মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!