রূপগঞ্জে মাদ্রাসা ও কবরস্থানের জমি
উদ্ধারের দাবিতে স্মারকলিপি প্রদান
Tnntv24.শফিকুল আলম ভুইঁয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার খাদুন, রূপসী, কাহিনা, মৈকুলী ও খিদিরপুর এলাকার ৩২টি জামে মসজিদ ভিত্তিক সমাজের জামিয়া মনিরউদ্দিন ব্যাপারী কওমি মাদ্রাসা
ও কবরস্থানের বেদখল হয়ে যাওয়া ১৫শতাংশ ওয়াকফকৃত জমি উদ্ধারের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৪ আগষ্ট ) রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এলাকাবাসী এ স্মারকলিপি প্রদান করেন। এসময় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট তৈমুর আলম খন্দকার, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান ভুঁইয়া, প্রিন্সিপাল আল আমিনসহ মাদ্রাসা কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, রূপগঞ্জের তারাবো পৌরসভার জামিয়া মনিরউদ্দিন ব্যাপারী কওমি মাদ্রাসা ও কবরস্থানের খাদুন মৌজার এস.এ দাগ নম্বর ৩৮০ ও আর.এস ৪৫১ নম্বর দাগের ১৫শতাংশ জমি দীর্ঘদিন ধরে বেদখল রয়েছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, মাদ্রাসা ও কবরস্থানের বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধারের জন্য সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।








