নারায়ণগঞ্জ সরকারী তোলারাম কলেজ ও বিশ্ববিদ্যালয়ে
ছাত্রদল ও ছাত্র শিবিরের ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ঘটনায় আহত-১০
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সরকারী তোলারাম কলেজ ও বিশববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১০ আহত হয়েছে। বুধবার দুপুরে কলেজ ক্যাম্পে জুলাই গণ-অভ্যুত্থানের দিবসের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে ছাত্র শিবিরের নেতাকর্মীদের বক্তব্য দিতে না দেয়ায় ছাত্রদল নেতাদেও সাথে বাকবিতন্ডার ঘটনা ঘটে। এ নিয়ে এক পর্যায়ে রড, লাঠিসোটা, ইটপাটকেল নিক্ষেপে সংঘর্ষ বেধে যায়। চলে ধাওয়া পাল্টা ধাওয়া হামলা। এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের নারায়ণগঞ্জে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর আড়াইটা) আহতদের নাম পরিচয় জানা যায়নি।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, কলেজ ক্যাম্পে একটি অনুষ্ঠানে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।








