নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে আমের ক্যারেটের আড়ালে ফেনসিডিল পাচার, র‍্যাব-১১ এর অভিযানে ৩৭৭ বোতল উদ্ধার:Tnntv24
নারায়ণগঞ্জের বন্দরে গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ। Tnntv24
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে র‍্যালী: যাদের রক্তের বিনিময়ে ২৪ পেয়েছি, সবসময় তাদের পাশে থাকব -এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু:Tnntv24
রূপগঞ্জে বসতভিটায় বালি ফেলার প্রতিবাদে থানায় গণঅভিযোগ ও মানববন্ধন:Tnntv24
রূপগঞ্জের রনি ডায়িং কারখানাকে শোকজ:Tnntv24
রূপগঞ্জের দুই প্রজন্মের দুই সেরা:Tnntv24
ধর্মীয় বিশ্বাসঘাতকদের সাথে বিএনপি আপোষ করবে না : যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম এমপি।Tnntv24
সরকারের নীতির বিরোধিতায় নারায়ণগঞ্জে জামায়াতের এপিপি, এজিপির পদত্যাগ। Tnntv24
নারায়ণগঞ্জ সরকারী তোলারাম কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ঘটনায় আহত-১০।Tnntv24
সংবাদ সম্মেলন: মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ উঠেছে ‘ওশান এন্টারপ্রাইজ’ ও ‘ওশান টেক্স’-এর সিইও মো. তৈয়ব মিয়ার বিরুদ্ধে। Tnntv24
Next
Prev

রূপগঞ্জে আমের ক্যারেটের আড়ালে ফেনসিডিল পাচার, র‍্যাব-১১ এর অভিযানে ৩৭৭ বোতল উদ্ধার:Tnntv24

রূপগঞ্জে আমের ক্যারেটের আড়ালে ফেনসিডিল পাচার, র‍্যাব-১১ এর অভিযানে ৩৭৭ বোতল উদ্ধার:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে আমের ক্যারেটের আড়ালে ফেনসিডিল পাচার, র‍্যাব-১১ এর অভিযানে ৩৭৭ বোতল উদ্ধার:Tnntv24
রূপগঞ্জে আমের ক্যারেটের আড়ালে ফেনসিডিল পাচার,
র‍্যাব-১১ এর অভিযানে ৩৭৭ বোতল উদ্ধার
Tnntv24 শফিকুল আলম ভুইঁয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আমের ক্যারেটের আড়ালে অভিনব কৌশলে ফেনসিডিল পাচারের সময় র‍্যাব-১১ এর অভিযানে ৩৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাব-১১ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ঢাকা বাইপাস মহাসড়কের রূপগঞ্জ উপজেলার কেন্দুয়াপাড়া এলাকায় রূপসী বাংলা রেস্টুরেন্টের সামনে একটি চেকপোস্ট স্থাপন করে।
এ সময় একটি সন্দেহজনক ট্রাকে তল্লাশি চালিয়ে আমের ক্যারেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ট্রাক থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পারে, গ্রেপ্তার ব্যক্তি একটি সংঘবদ্ধ মাদক পাচার চক্রের সক্রিয় সদস্য। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক সংগ্রহ করে বিভিন্ন কৌশলে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
র‍্যাব জানায়, উদ্ধারকৃত ফেনসিডিল, জব্দ ট্রাক এবং গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক বলেন, “মাদক নির্মূলে র‍্যাব-১১ সর্বদা বদ্ধপরিকর। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষের সহযোগিতায় আমরা এই ধরনের অভিযান আরও জোরদার করব।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!